আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়, বোল্টের অভিনন্দন ● রাম-রাবণের রাজত্বেও তিন দিনেই ১০০ কোটির পথে সুরিয়ার সিনেমা ● বন্দিদের দিন কাটানো স্থাপনায় গড়ে তোলা হচ্ছে বিনোদনকেন্দ্র ● টিভিতে দেখুন আজকের খেলা, ৯ নভেম্বর, ২০২৬ ● সারাদিন বাইক চালিয়েও চলছে না সংসার, বিপাকে যাত্রীরাও ● শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন? ● ২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি ● ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর সফল সমাপ্তি ● গার্দিওলা, আনচেলত্তি ও জিদানকে ছাড়িয়ে ম্যাচ জয়ে শীর্ষে মরিনহো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৭ এএম
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ১৭৪ বার

কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল
ছবি : সংগৃহীত

   মিরপুর (কুষ্টিয়া)   কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ

 

 মিরপুর (কুষ্টিয়া)

 

কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর ও কুষ্টিয়া-২ (মিরপুর - ভেড়ামারা) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল গফুরের সভাপতিত্বে মিরপুর উপজেলার সরকারী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,বুদ্ধিজীবি,সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী, উলামা মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জাতীয় সংসদ সদস্য মাওঃ মুফতি আমির হামজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, মিরপুর উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, সাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

উল্লেখ্য মিরপুর উপজেলা বিএনপির কোন নেতৃবৃন্দ উপস্থিত না থাকলেও মিরপুর উপজেলার প্রায় সকল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ পন্থী চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

0:00 0:00