দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:১০ এএম
কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস
কুষ্টিয়ার মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘দলিল লেখক সমিতি’র এক অভিনব ও বিশাল অঙ্কের অর্থ লুটপাটের চক্রান্ত ফাঁস হয়েছে। সাধারণ সেবাগ্রহীতাদের জিম্মি করে এবং নিয়মনীতির তোয়াক্কা না করে একটি শক্তিশালী সিন্ডিকেট প্রত
অনুসন্ধানে জানা যায়, মিরপুর দলিল লেখক সমিতির কয়েকজন প্রভাবশালী নেতার প্রত্যক্ষ ইন্ধনে এই সিন্ডিকেট গড়ে উঠেছে, যার মূল লক্ষ্য—জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করা।
দলিল প্রতি ১০ হাজার টাকা চাঁদার ছক!
জমি কেনাবেচা, দলিল লিখন এবং রেজিস্ট্রেশনের প্রতিটি ধাপে সাধারণ মানুষকে বাধ্য করে অতিরিক্ত অর্থ আদায়ের একটি সুনির্দিষ্ট ‘খাত’ বা চার্ট তৈরি করেছে এই চক্র।
মূল পরিকল্পনা: সরকারি নির্ধারিত ফি-র বাইরে প্রতিটি দলিলের জন্য ১০ হাজার টাকা করে সিন্ডিকেটের ফান্ডে জমা দিতে হবে।বর্তমান চিত্র: ইতিমধ্যেই দলিল প্রতি ৫০০ টাকা করে জোরপূর্বক আদায় শুরু হয়েছে। এর মাধ্যমেই দিনে প্রায় ৫০ হাজার টাকা অবৈধভাবে সমিতির ফান্ডে জমা হচ্ছে।

ফুঁসে উঠছেন ভুক্তভোগীরা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি
ভুক্তভোগী সাধারণ মানুষ বলছেন, ডিজিটাল বাংলাদেশে যখন সব সেবা সহজ ও স্বচ্ছ করার কথা, তখন এই ধরনের 'অ্যানালগ সিন্ডিকেট' ও প্রকাশ্য চাঁদাবাজির চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রয়োজনে তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন।
সম্প্রতি জমি রেজিষ্ট্রি করতে আসা আজিজুল হক নামে একজন জানান ৭৮ লক্ষ টাকার দলিল সম্পাদন করতে প্রায় আড়াই লক্ষ টাকা অতিরিক্ত দেয়া লেগেছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা এই ‘চাঁদা আদায়ের মহোৎসব’ রুখতে এখনই দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় না আনলে মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসের পুরো চেইন অব কমান্ড ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
অভিযুক্ত সভাপতির অসংলগ্ন বক্তব্য
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর দলিল লেখক সমিতির সভাপতি হাবি মোহরী উল্টো সাফাই গেয়ে বলেন:"কিছু কিছু দলিল লেখক আছে যারা অল্প টাকাতে দলিল সম্পাদন করে পরিবেশ নষ্ট করছে। পরিবেশ যাতে নষ্ট না হয় সে ব্যপারটা মাথায় রেখে বেশ কিছু দলিল লেখকদের নিয়ে আমরা একটি সমিতি করেছি। সমিতির কল্যাণে ২শ’ টাকা করে আগে নিতাম এখন ৫শ টাকা করে আপাতত আদায় করা হচ্ছে।
তবে দলিল প্রতি ১০ হাজার টাকা করে আদায়ের মহাপরিকল্পনার কথা জানতে চাইলে তিনি প্রথমে দাবি করেন, "বিগত সময় থেকে এটা হয়ে আসছে, ৫ই আগস্টের পর থেকে বন্ধ রয়েছে।" কিন্তু "তাহলে এখন কেন পুনরায় ১০ হাজার টাকা আদায়ের চক্রান্ত করা হচ্ছে?"—এমন সুনির্দিষ্ট প্রশ্নের মুখে তিনি আর কোনো সদুত্তর দিতে পারেননি।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস
কুষ্টিয়ার মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘দলিল লেখক সমিতি’র এক অভিনব ও বিশাল অঙ্কের অর্থ লুটপাটের চক্রান্ত ফাঁস হয়েছে। সাধারণ সেবাগ্রহীতাদের জিম্মি করে এবং নিয়মনীতির তোয়াক্কা না করে একটি শক্তিশালী সিন্ডিকেট প্রত
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে