দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:১০ এএম
যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে সিটি কর্তৃপক্ষ সড়কটির নামফলক উন্মোচন করে। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ নামকরণের প্রস্তাবে আনুষ্ঠানিক অনুমোদন দেয় বলে জানানো হয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) নামে নামকরণ করা সড়কটি বিশ্বখ্যাত উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত এই ভবনটি আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা উইলিস টাওয়ারের পাশে সড়কটির নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীরা এ স্থাপনার কাছে সড়কের নামফলক দেখতে পাবেন এবং এর মাধ্যমে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন।
এর আগে ২০১৪ সালে শিকাগোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল। একই শহরে জিয়াউর রহমানের পর এবার বেগম খালেদা জিয়ার নামেও সড়কের নামকরণ করা হলো।
বেগম খালেদা জিয়ার নামে সড়কটির নামকরণের উদ্যোগ বাস্তবায়নে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। এ প্রকল্পের উদ্যোক্তা দলের সদস্য হিসেবে কাজ করেছেন শিকাগো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর সভাপতি শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভূঁইয়া এবং দপ্তর সম্পাদক শাকির ভূঁইয়া।
শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছেন, এ দুটি উদ্যোগ তারই প্রতিফলন।
তিনি আরও বলেন, শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছে সড়কটির নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এ উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যাঁরা এ নামকরণের আবেদন করেছেন, শাহ মোজাম্মেল নান্টুসহ তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এ প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে তাঁরা গর্বিত।
রাষ্ট্রদূত জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়। সূত্র: আরটিভি
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে