আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই, ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ১২৭ বার

গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো : আমির হামজা

গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো : আমির হামজা
ছবি : সংগৃহীত

প্রতিদিনের ডেস্ক: বাংলাদেশের স্বনামধন্য ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, ‘গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। এ জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো।’   গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে

প্রতিদিনের ডেস্ক:


বাংলাদেশের স্বনামধন্য ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, ‘গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। এ জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো।’   গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।   গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয় উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলার সমান। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’   তিনি আরও বলেন, ‘আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, তা কিন্তু পার হয়ে যাচ্ছে। তাদের শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা ধরে নেব গোপালগঞ্জ জেলার যারা দায়িত্বে আছে তারা এর সঙ্গে জড়িত।’ সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য বক্তারা বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে। এ ছাড়াও জেলাটির পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারে না বলে উল্লেখ করে তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা।  
শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো : আমির হামজা

গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো : আমির হামজা

0:00 0:00