আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● বিএনপি নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, হাসপাতালে ৫ ● ঐতিহাসিক ৭ নভেম্বর পালনে মিরপুর উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা ● বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা ● ইতিহাসের এই দিনে যা ঘটেছিল ● কুষ্টিয়ার মিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ● কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন? ● কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন? ● ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪৭ পিএম
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ১৫৯ বার

কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ছবি : সংগৃহীত

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও বার কাউন্সিলের সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং গনমাধ্যমকর্মীদের অংশ গ্রহণে খেলাটি প্রাণবন্ত হয়ে উঠে।



মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ


যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সঞ্চালনে বক্তব্য রাখেন, মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। এসময় মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পিযুষ কুমার সাহা, কৃষি অফিসার মতিউর রহমান মুন্না, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পলক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, যুব উন্নয়ন অফিসার বদিউজ্জামান, বন কর্মকর্তা জুয়েল রানা, নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। দেশের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব সুসংহত করা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে এই দিনের চেতনা আজও অনুপ্রেরণা জোগায়। দেশের কল্যাণে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এরপর উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অন্যদিকে

বিকেলে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও বার কাউন্সিলের সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং গনমাধ্যমকর্মীদের অংশ গ্রহণে খেলাটি প্রাণবন্ত হয়ে উঠে।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

0:00 0:00