আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই, ২০২৫, ০৪:০৪ এএম
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ১২১ বার

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
ছবি : সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্ট

ডেস্ক রিপোর্ট :

আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানান।   মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময় ও তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। তিনি আরো বলেন, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে এবং অনেক সমস্যার সমাধান হবে।   এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। শনিবার বিকেলে আরও ১৪টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।   সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য সৃষ্টি ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন।  
শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

0:00 0:00