আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ● এখন থেকে ডায়াল করলেই কি মিলবে টেলিটক ব্যালেন্স? জেনে নিন বিস্তারিত ● দেশের গ্রিডে দ্বিতীয়বারের মতো যুক্ত হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ ● হাওর-চর-পাহাড়েও মিলবে দ্রুতগতির ইন্টারনেট, যেসব প্রকল্প হাতে নিয়েছে সরকার ● কল ড্রপ ও ইন্টারনেট সমস্যা নিয়ে ঘরে বসেই BTRC-তে অভিযোগ জানান ● এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল যাবে মোবাইলে, জানাল শিক্ষা বোর্ড ● ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা ● পালংশাকে ক্যালসিয়াম আছে, তবু শরীর পায় কতটা? ● ৫০তম বিসিএসের ফল কবে? গেজেট জটিলতায় বাড়ছে অপেক্ষা
প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩২ বার

ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা

ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা
ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

তবে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করায় সেই অনিশ্চয়তা কেটে গেছে। আইনজীবীদের মতে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নিতে পারবে।

এতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য এই আদেশ গুরুত্বপূর্ণ।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা

ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা

0:00 0:00