দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২৪ পিএম
ফেনী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মাজহারুল ইসলাম অন্তর, ফেনী প্রতিনিধি: আজ মঙ্গলবার ২৯ জুলাই ফেনী সরকারি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এই আনুষ
আজ মঙ্গলবার ২৯ জুলাই ফেনী সরকারি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
প্রোগ্রামে কলেজের সকল বিভাগের নতুন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। ওরিয়েন্টেশনে কলেজের নিয়ম-কানুন, একাডেমিক ক্যালেন্ডার, পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ও ক্লাস রুটিন সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সততা, সময়ানুবর্তিতা ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে তোমাদেরকে একজন দক্ষ ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
নতুন শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী মাশরাফুল ইসলাম বলেন, “স্যারদের কথা শুনে মনে হচ্ছে শুধু ডিগ্রি নয়, জীবন গঠনেরই প্রস্তুতি নিচ্ছি।”
মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাজহার অন্তু বলেন, “নবীনদের দেখলে নিজেদের কথা মনে পড়ে, আমরাও একদিন এভাবে শুরু করেছিলাম একটা নতুন যাত্রা। ওদের মধ্যে আমরা সেই আমাদেরকে খুঁজে পাই। দোয়া করি যেন তারা যেই হাসি মুখে নিয়ে আজকের প্রোগ্রাম শুরু করেছে, সেই হাসি যেন শেষদিন পর্যন্ত থাকে।”
প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা , শৃংখলার দায়িত্বে ছিলেন কলেজের রোভার স্কাউট ও বিএনসিসি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন এবং ক্লাস শুরুর জন্য প্রস্তুত হন।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
বাংলাদেশে নতুন Suzuki Dzire আনল উত্তরা মোটরস থাকছে ৬ এয়ারব্যাগ
পুরনো সিমে কি 5G ইন্টারনেট চালানো সম্ভব? নতুন সিম লাগবে কি না জেনে নিন
বৃত্তির সুযোগসহ ইউরোপে মাস্টার্স, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
মাত্র ১৫০ টাকায় ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট,গ্রামে পৌঁছে যাচ্ছে স্বাধীন WiFi সেবা
চীনে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
ফেনী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
ফেনী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মাজহারুল ইসলাম অন্তর, ফেনী প্রতিনিধি: আজ মঙ্গলবার ২৯ জুলাই ফেনী সরকারি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এই আনুষ
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে