আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই, ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:৩১ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ১৩৪ বার

১৭৩ যাত্রীবাহী বিমানে আগুন। যাত্রীরা সবাই নিরাপদে।

১৭৩ যাত্রীবাহী বিমানে আগুন। যাত্রীরা সবাই নিরাপদে।
ছবি : সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : ১৭৩ যাত্রী নিয়ে ওড়ার অপেক্ষায় ছিল বিমানটি। হঠাৎ বিকট শব্দ, পরে দেখা যায় বিমানের পেছনের অংশে ধোঁয়া ও আগুন। আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। মূলত ল্যান্ডিং গিয়ারে সমস্যা থেকে আগুনের সূত্র

ডেস্ক রিপোর্ট : ১৭৩ যাত্রী নিয়ে ওড়ার অপেক্ষায় ছিল বিমানটি। হঠাৎ বিকট শব্দ, পরে দেখা যায় বিমানের পেছনের অংশে ধোঁয়া ও আগুন। আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। মূলত ল্যান্ডিং গিয়ারে সমস্যা থেকে আগুনের সূত্রপাত।  সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, শনিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।   প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করার কথা ছিল। হঠাৎ বিকট শব্দ হয় এবং বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের প্লেনটিতে ১৭৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট।   এ ঘটনার একটি ভিডিও সামাজিকম্যাধমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে বের হয়ে আসছেন এবং প্লেনের পেছনের অংশ থেকে ধোঁয়া বের হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। একজন যাত্রীকে সামান্য আঘাতজনিত কারণে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।   জানা গেছে, ডেনভার বিমানবন্দরে দ্বিতীয় বিমান অগ্নিকাণ্ডের ঘটনা এটি। এর আগে চলতি বছরের মার্চে ডালাসগামী একটি আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটে আগুন লাগে। সেবারও ১৭২ যাত্রী ও ছয়জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।  
শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

১৭৩ যাত্রীবাহী বিমানে আগুন। যাত্রীরা সবাই নিরাপদে।

১৭৩ যাত্রীবাহী বিমানে আগুন। যাত্রীরা সবাই নিরাপদে।

0:00 0:00