, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তদের হামলার শিকার।

  • প্রকাশের সময় : ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

সাকিব সুলতান নড়াইল

নড়াইলের নড়াগাতি থানার মহাজন বাজারে চাঁদা না দেওয়ায় শংকর কুমার দাস (৫৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১০ আগস্ট) দুপুরে মহাজন বাজারে এ ঘটনা ঘটে।

আহত শংকর কুমার দাস মহাজন এলাকার প্রথমনাথ দাসের ছেলে এবং দীর্ঘদিন ধরে ‘শাপলা স্টুডিও’ নামে একটি ফটোস্টুডিও পরিচালনা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকারী ইয়াছিন মোল্লা, এরশাদ শেখ, ঝন্টু সাহা ও একরাম নামের চারজন শংকর কুমার দাসের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে ভাতিজা আকাশ দাস ও অনিতস দাসকেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শংকরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তদের হামলার শিকার।

প্রকাশের সময় : ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫