, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

নিবন্ধন পেতে প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপি

  • প্রকাশের সময় : ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

প্রতিদিনের ডেস্ক 

নিবন্ধনের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের সঙ্গে প্রাথমিক বাছাইয়ে টিকতে পারেনি আরও ১৪৩টি দল। অর্থাৎ নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি দলের কেউ প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ  হতে পারেনি।

নির্বাচন কমিশন (ইসি) বলছে, আবেদনপত্রে থাকা ঘাটতি ও শর্ত পূরণে ব্যর্থতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

এসব ঘাটতি সংশোধনের সুযোগ দিয়ে সব দলকে ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করে চিঠি দিচ্ছে ইসি। প্রথম পর্যায়ে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে, পরে ধাপে ধাপে অন্যান্য দলগুলোকেও একই ধরনের চিঠি দেওয়া হবে।

এর আগে নিবন্ধনপ্রত্যাশী রাজনৈতিক দলগুলোকে ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন।

পরে জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ১৪৪টি দল মোট ১৪৭টি আবেদন জমা দেয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়,  আবেদন জমা দেওয়া দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জনতার পার্টি বাংলাদেশ (জেপিপি) ‎ গণদল, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা) বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি), বাংলাদেশ সমতা পার্টি, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ সিটিজেন পার্টি, ইসলামী ঐক্যজোট, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি) ও বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি।

আবেদন জমা দেওয়া দলগুলোর মধ্যে আরও রয়েছে বাংলাদেশ গণবিপ্লবী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ), বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন, জনতার দল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ নাগরিক পার্টি (বিসিপি), জাতীয় ন্যায়বিচার পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও আমজনগণ পার্টি অন্যতম।

জনপ্রিয়

দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

নিবন্ধন পেতে প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপি

প্রকাশের সময় : ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫