, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার কাছে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে রোববার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, নিহত দুই যুবক রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। পদ্মা সেতুর টোলপ্লাজা অতিক্রম করার পর হঠাৎ পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই জোরালো ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে সড়কের পাশের খাদে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং এখনো সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে চলাচলরত যানবাহনের কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫