, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে “চলো বদলাই” সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি:

চলো বদলাই, আমরা বদলালে বদলে যাবে দেশ”  এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া মোল্লাপাড়ায় বুধবার দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সামাজিক সংগঠন “চলো বদলাই”।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ  গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাধারণ রোগ নির্ণয়, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, শিশু ও মাতৃস্বাস্থ্যসহ নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

এর আগে সংগঠনটি আরও দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছে। সংগঠনের উদ্যোক্তারা জানান, মিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে দুটি, প্রয়োজনে তিনটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

শুধু চিকিৎসা নয়, সংগঠনটি বিভিন্ন সময় সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এর মধ্যে রয়েছে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, মসজিদ উন্নয়ন, রক্তদান কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম।

সংগঠনের সদস্যরা বলেন, “আমরা বিশ্বাস করি—একটি সমাজ তখনই বদলাবে, যখন আমরা নিজেরা বদলাতে পারব। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

চলো বদলাই – মানুষের জন্য, সমাজের জন্য।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে “চলো বদলাই” সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের সময় : ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫