, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

রামু জোয়ারিয়ানালাতে মারসা বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন শিশু সন্তান সহ আইনজীবী , আইসিইউতে ৪

  • প্রকাশের সময় : ১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৪৪ পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের রামু জোয়ারিয়ানালায় যাত্রীবাহি
মারসা বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু সন্তানসহ আইনজীবী প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্টার ইয়াছিন আহমেদ (৩৫) ও ইয়াছিন আহমদের শিশু সন্তান ইয়াজান (৩)।

রবিবার, ২৪ আগস্ট বিকাল সাড়ে ৬ টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মূমূর্ষ অবস্থায় ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এরা হলেন- ব্যারিস্টার ইয়াছিন আহমেদের স্ত্রী আলিফ লায়লা (৩০), মা (বয়স ৫৫, নাম পাওয়া যায়নি), বোন সুমাইয়া (২৪), প্রাইভেটকার চালক জসিম (৩০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখি মারছা পরিবহনের দ্রুতগতির বাসের সাথে কক্সবাজার অভিমুখি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে আগুন ধরে যায়। এছাড়া মারছা পরিবহনের বাসটি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশর্^বর্তী গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মারছা গাড়ির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

দূর্ঘটনার পর প্রাইভেট কারটিতে আগুন ধরে গেলে স্থানীয়রা পাশর্^বর্তী পাহাড়ি ছড়ার পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনে। পরে গাড়িটি বিভিন্ন অংশ কেটে ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পর ১ জনের মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট ইয়াছিন আহমেদ। তিনি প্রাইভেট কারটিতে চালকের আসনে ছিলেন। গাড়িতে থাকা পরিচয় পত্র দেখে তার পরিচয় শনাক্ত করেন উদ্ধারকারিরা।

এদিকে এ দূর্ঘটনার ২ ঘন্টা পর দূর্ঘটনা কবলিত প্রাইভেটকারের ভিতরে ধ্বঃসস্তুপে আটকে পড়া অবস্থায় শিশু ইয়াজান এর মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জনতা।

দূর্ঘটনার সংবাদ পেয়ে রামু উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রামু থানা পুলিশ, রামু তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।

তুলাতুলী ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন এ দূর্ঘটনায় ব্যারিস্টার ইয়াছিন আহমেদ ও তার শিশু সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- আহতদের মধ্যে আরও ৪ জনের অবস্থা সংকটাপন্ন। তিনি জানান- এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

রামু জোয়ারিয়ানালাতে মারসা বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন শিশু সন্তান সহ আইনজীবী , আইসিইউতে ৪

প্রকাশের সময় : ১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫