, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা আমলায় ট্রায়াথলন খেলার ভেনু পরিদর্শন, স্থানীয়দের উচ্ছ্বাস টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম

কুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়াদহে বর্ষাবরণ ও ফল উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৫৪ পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধিঃ মিলন আলী

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বর্ষাবরণ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় জুনিয়াদহ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুনিয়াদহ স্বেচ্ছাসেবী সংগঠনের এডমিন সাংবাদিক মামুন আল-ফারুক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজেএম ডিগ্রী কলেজের প্রভাষক সাইফুজ্জামান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, জাহিদ হাসান, মিলন আলী, দিশার ব্রাঞ্চ ম্যানেজার হাসান মাহমুদ পাপ্পু, বিশিষ্ট সমাজ সেবক কামরুল মন্ডল।

জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান শরীফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,

আমিনুল ইসলাম ঝন্টু, সাংবাদিক আবু হাসান, আব্দুল লতিফ লিটন সহ প্রমূখ। বিশেষ দিক নির্দেশনায় ছিলেন, খন্দকার এজাজুল হক এজাজ খন্দকার।

বর্ষার সৌন্দর্য তুলে ধরা ও ফলের গুণাগুণ সম্পর্কে মানুষকে সচেতন করতে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে এলাকার বিভিন্ন প্রজাতির মৌসুমি ফল প্রদর্শন ও বিতরণ করা হয়।

সেচ্ছাসেবী সংগঠনের এডমিন মামুন আল-ফারুক জানান, “আধুনিকতার ভিড়ে আমরা প্রকৃতি ও ঋতুকে ভুলতে বসেছি। এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মকে বর্ষা ও ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

উৎসবে জুনিয়াদহ ও আশপাশের গ্রামের মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সবাই একসাথে ফল খাওয়া ও গানে গানে বর্ষাকে বরণ করেন। আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন ভবিষ্যতেও এ ধরনের পরিবেশ-বান্ধব ও সংস্কৃতিমূলক আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

জনপ্রিয়

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ

কুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়াদহে বর্ষাবরণ ও ফল উৎসব অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬