, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

ভোলায় দরজা খুলেই বাবা দেখলেন ছেলের রক্তাক্ত মরদেহ।

  • প্রকাশের সময় : ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৫৫ পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি।

ভোলা সদর উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল্লাহ আরিফের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগষ্ট) সকাল ৯টার দিকে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের মসজিদ-ই নববীর পাশে ও নিজ বসতবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিফ ওই এলাকার বাসিন্দা মো. বশির উদ্দিন মাস্টার ও রাবেয়া বসরী দম্পতির একমাত্র ছেলে ছিলেন।

নিহতের বাবা বশির উদ্দিন অভিযোগ করে বলেন, ‘রাতে আরিফ তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় দেখি বাসার কেচিগেটের সামনে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আমার একমাত্র ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

নিহতের মা রাবেয়া বসরী জানান, রাত ১টার দিকে আরিফ অসুস্থতার কথা বলে পানি চান। পানি খেয়ে ঘুমিয়ে পড়লেও ভোরে তার বাবার চিৎকার শুনে তিনি ছেলের মরদেহ দেখতে পান।

ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সুরতহাল রিপোর্টে নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

ভোলায় দরজা খুলেই বাবা দেখলেন ছেলের রক্তাক্ত মরদেহ।

প্রকাশের সময় : ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫