, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১৩১ পড়া হয়েছে

আবু ইউসুফ নাঈম জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের আয়োজনে শুক্রবার (২৩ জানুয়ারি) মডেল মসজিদের সভা কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেশতী এবং সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন কওমি মাদ্রাসার প্রতিনিধি মাওলানা আলতাফুর রহমান,আলিয়া মাদরাসা প্রতিনিধি মাওলানা নুরুল হক,ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল আওয়াল, মডেল কেয়ারটেকার মাওলানা সিরাজুল ইসলাম, মডেল মসজিদ কমিটির সদস্য রফিকুল বারী, ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা, মোয়াজ্জিন সৈয়দ নাজমুস সাকিব, খাদেম মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা তৈয়বনুর। বক্তারা বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুধু ইবাদতের স্থান নয়; এটি শুদ্ধ দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে ইসলামের সঠিক শিক্ষা প্রচারের মাধ্যমে সমাজে শান্তি, সহনশীলতা ও ন্যায়বোধ প্রতিষ্ঠা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর সরেজমিনে মডেল মসজিদ পরিদর্শন করেন। উদ্বোধনের প্রথম দিনই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায়ের জন্য মডেল মসজিদে উপস্থিত হন। এ সময় নামাজ ও দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা।

জনপ্রিয়

কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ

জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

প্রকাশের সময় : ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬