, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময় মিরপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ এমপি ফরিদা ইয়াসমিন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

  • প্রকাশের সময় : ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ পড়া হয়েছে

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, পোড়াদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমি সুপারভাইজার জুলেখা খাতুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলায় ব্যস্ত তরুণ সমাজ কখনো মাদক বা অপসংস্কৃতির দিকে ধাবিত হয় না।

ক্রীড়া চর্চা একটি সুস্থ সমাজ গঠনে সবচেয়ে বড় রক্ষাকবচ হিসেবে কাজ করে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও ক্রীড়ার ভূমিকা অপরিসীম। বিশ্বমঞ্চে যখন আমাদের খেলোয়াড়েরা দেশের পতাকা উঁচিয়ে ধরেন, তখন কোটি মানুষের হৃদয় এক পরম জাতীয়তাবাদী আনন্দে শিহরিত হয়।আসুন আমরা আমাদের সন্তানদের কেবল বইয়ের পাতায় বন্দি না রেখে খেলার মাঠে আসার সুযোগ করে দিই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় খেলাধুলার পর্যাপ্ত পরিবেশ তৈরি করি। খেলাধুলাকে জীবনযাত্রার অংশ বানিয়ে একটি সুস্থ, কর্মক্ষম ও মাদকমুক্ত অনুকরণীয় ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলি।

মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

প্রকাশের সময় : ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬