জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি
প্রকাশের সময় :
০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
৬৮
পড়া হয়েছে
জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি
দীর্ঘ ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডের কমিটি গঠনকে ঘিরে চালক ও শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে আমলা পানি উন্নয়ন বোর্ড চত্বরে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে নির্বাচন অনুষ্ঠিত হয় এডহক কমিটির সভাপতি আহসানুল্লাহ বাবলু মাস্টারের সভাপতিত্বে। নির্বাচনে সভাপতি হিসেবে জানারুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন (সাঁতারু), কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এবং প্রচার সম্পাদক হিসেবে রুবেল নির্বাচিত হন। নির্বাচনকে ঘিরে মাইক্রো স্ট্যান্ডের চালক ও শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় এডহক কমিটির সদস্য রাশেদুল হক ডাকু, এনামুল হক ও আব্দুর রবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে চালক-শ্রমিকদের অংশগ্রহণে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটায় পরিবহন শ্রমিকদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
দীর্ঘ ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডের কমিটি গঠনকে ঘিরে চালক ও শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে আমলা পানি উন্নয়ন বোর্ড চত্বরে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে নির্বাচন অনুষ্ঠিত হয় এডহক কমিটির সভাপতি আহসানুল্লাহ বাবলু মাস্টারের সভাপতিত্বে।
নির্বাচনে সভাপতি হিসেবে জানারুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন (সাঁতারু), কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এবং প্রচার সম্পাদক হিসেবে রুবেল নির্বাচিত হন।
নির্বাচনকে ঘিরে মাইক্রো স্ট্যান্ডের চালক ও শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় এডহক কমিটির সদস্য রাশেদুল হক ডাকু, এনামুল হক ও আব্দুর রবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে চালক-শ্রমিকদের অংশগ্রহণে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটায় পরিবহন শ্রমিকদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।