, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময় মিরপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ এমপি ফরিদা ইয়াসমিন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি

সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো

  • প্রকাশের সময় : ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ পড়া হয়েছে

দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর ‘সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো’। প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের জন্য এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) দিতে রাজি হয়নি কোনো সরবরাহকারী। আর শেষ সপ্তাহের জন্য এলএনজির দাম চাওয়া হয়েছে অস্বাভাবিক। এ কারণে সেপ্টেম্বরজুড়ে গ্যাসের সরবরাহ বাড়ানোর পরিকল্পনা কঠিন হয়ে পড়েছে। সোমবার বিকালে স্পট মার্কেটে চার কার্গো এলএনজি কেনার আন্তর্জাতিক টেন্ডার দুটিতে (৮-৯ সেপ্টেম্বর এবং ১-২ অক্টোবর) কার্গো সরবরাহ দিতে কেউ অংশ নেয়নি। বাকি দুটি (২৫-২৬ সেপ্টেম্বর এবং ৫-৬ অক্টোবর) কার্গোর দর পড়েছে অস্বাভাবিক। প্রতি ইউনিট ২৫ দশমিক ৯২ ডলার।

এদিকে স্পট মার্কেটে এলএনজির দাম বাড়ার কারণে প্রতি মাসে সরকারকে গ্যাস খাতে লোকসান দিতে হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। গ্যাসের এই উচ্চমূল্য থাকলে চলতি বছর এলএনজি আমদানি করে সরকারকে লোকসান দিতে হবে ৪০ হাজার কোটি টাকার বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই লোকসান ছিল মাত্র ৬ হাজার কোটি টাকা।

সরকারের শীর্ষ পর্যায় থেকে সেপ্টেম্বরে গ্যাসের পুরো সরবরাহ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রোববার। বলা হয়েছিল, যে কোনোভাবে দেশে গ্যাসের সরবরাহ বাড়াতে হবে। বাঁচাতে হবে শিল্পকারখানা। সেই হিসাবে রোববার রাতে জরুরি ভিত্তিতে চার কার্গো এলএনজির জন্য স্পট মার্কেটে টেন্ডার আহ্বান করে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি-আরপিজিসিএল। সোমবার বিকাল ৪টার পর সেই টেন্ডার উন্মুক্ত করে হতাশ হন সরকারি কর্মকর্তারা। কারণ, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সরবরাহ দেওয়ার মতো কোনো কার্গো পাওয়া যায়নি। ৬ সেপ্টেম্বর ব্ল্যাক কিউব ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি সরাসরি ক্রয়নীতির আওতায় এক কার্গো এলএনজি সরবরাহ দেওয়ার কথা ছিল। কিন্তু তারা সেই কার্গো দেওয়ার নিশ্চয়তা এখনো দেয়নি। তাই বিকল্প হিসাবে আরপিজিসিএল স্পটে সেপ্টেম্বরে জন্য এক কার্গো এলএনজি কেনার টেন্ডার দিয়েছিল। সেটি সরবরাহ দিতে কেউ রাজি হয়নি। এর অর্থ হচ্ছে সেপ্টেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে গ্যাসের রেশনিং থাকতে পারে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সোমবারের স্পট মার্কেটে ৪টির মধ্যে ২টি কার্গো সরবরাহকারীর দর নিয়ে হতাশ সংশ্লিষ্টরা। কারণ যে দুটি কার্গো দিতে দর দিয়েছে, তাও অস্বাভাবিক বলে মনে করেন সরকারি কর্মকর্তারা। ওই ২টিতে দর পড়েছে ২৫ দশমিক ৯২ ডলার। জাপান-কোরিয়া প্রাইজ ইনডেক্স-জেকেএম অনুযায়ী, সেপ্টেম্বরে এলএনজির দাম হচ্ছে প্রতি ইউনিট ২২ দশমিক ৯৫ থেকে ২৩ দশমিক ৫০ ডলার। সেখানে প্রায় ২৬ ডলার সরকারের জন্য বড় ধরনের ক্ষতি। সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, সাধারণ জেকেএম ইনডেক্স ধরে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হয়। খুব অল্প সময়ে এলএনজি সরবরাহ দিতে হলে দাম কিছুটা বাড়তে পারে। কিন্তু প্রতি ইউনিটে ২/৩ ডলারের ব্যবধান চিন্তার বিষয়। এর আগে আগস্টে এমন এক কার্গো ২৫ ডলারের বেশি প্রস্তাব করায় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেনি। প্রসঙ্গত, প্রতি কার্গো এলএনজি কিনতে সরকারকে এখন ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৮০ কোটি টাকা খরচ করতে হয়।

সূত্রগুলো জানিয়েছে, স্পট মার্কেটে ওই চার কার্গোতে ইতিবাচক সাড়া পাবে বলে মনে করেছিল সরকার। এজন্য সোমবার রাতে জরুরি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ডাকা হয়েছিল। উচ্চমূল্যের এলএনজি সরবরাহের প্রস্তাব অনুমোদন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জ্বালানি বিভাগ। তাই পরে মন্ত্রিসভার ওই বৈঠক স্থগিত করে দেওয়া হয়। সেপ্টেম্বর মাস শুরু। পেট্রোবাংলা জানিয়েছে, আজ সৌদি আরামকোর একটি কার্গো আসার কথা রয়েছে। এরপর ৪ সেপ্টেম্বর ব্রিটিশ পেট্রোলিয়াম, ১০ সেপ্টেম্বর সৌদি আরামকোর আরও একটি কার্গো, ১৩ সেপ্টেম্বর পসকো, ১৬ সেপ্টেম্বর গানবোর, ১৮ সেপ্টেম্বর আরামকো, ২৩ সেপ্টেম্বর টোটাল এবং ২৮ সেপ্টেম্বর গানবোর কোম্পানির আরও একটি কার্গো আসার সূচি ঠিক করা হয়েছে।

কিন্তু গ্যাস সরবরাহ বাড়াতে হলে চলতি মাসে আরও দুটি কার্গোও প্রয়োজন হবে। দেশে এখন দৈনিক গড়ে ২৩৫ কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা। এর মধ্যে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ করা হচ্ছে দৈনিক ৭১ কোটি ঘনফুটের বেশি গ্যাস। যদিও এ দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ দেওয়ার সক্ষমতা আছে ১১০ কোটি ঘনফুট।

ভর্তুকি নিয়ে চিন্তিত সরকার: প্রতি মাসে ১০টি এলএনজি কার্গোর মধ্যে ৭/৮টি কেনা হয় স্পট মার্কেট থেকে। স্পট মার্কেটে প্রতি কার্গো গ্যাস কিনতে বিল দিতে হয় প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। কিন্তু এ গ্যাস বিক্রি করে সরকার পায় মাত্র ৩৫০ কোটি টাকা। অর্থাৎ প্রতি কার্গোতে লোকসান ৭০০ কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতি মাসে এখন সরকারকে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কিনে বাড়তি লোকসান দিতে হচ্ছে ৪ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৮০০ কোটি টাকা।

আগস্টের জন্য সরকার এলএনজি আমদানি করতে পেট্রোবাংলাকে ৪ হাজার ৭৫০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। সেপ্টেম্বরের ভর্তুকির টাকা আজ-কালের মধ্যে চাওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের কাছে। এলএনজির দাম বাড়ার কারণে এখন প্রতি ইউনিট মিশ্রিত (দেশি এবং এলএনজি) গ্যাসের দাম গিয়ে ঠেকেছে ৪৫ টাকা। ৬ মাস আগে এই দাম ছিল ৩১ টাকা ৪২ পয়সা। আর সরকার বিক্রি করছে ২৩ টাকা ৯০ পয়সা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত অর্থবছর এলএনজি আমদানি করে সরকারের লোকসান হয়েছে ১৭ হাজার কোটি টাকা। এবার এই লোকসান আরও বাড়বে। এর অন্যতম কারণ মধ্যপ্রাচ্য যুদ্ধ। এই যুদ্ধের কারণে কাতার ও ওমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। এতে বাংলাদেশকে স্পট মাকের্ট থেকে এলএনজি কিনতে হচ্ছে অনেক দামে।

প্রথম আলো

‘ক্ষমতায় বিএনপি, চাপে সংগঠন’-এটি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরে বলা হয়, প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি এখন সরকারে। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী। নীতিনির্ধারণী পর্যায়ের অনেক নেতা মন্ত্রিসভায়, কেন্দ্র ও মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের বড় অংশ সংসদ সদস্য। অনেকে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও। ফলে রাষ্ট্র পরিচালনায় এখন তাঁরা বেশি ব্যস্ত। এর প্রভাব পড়েছে দলীয় কর্মকাণ্ডে।

এমন এক সময়ে আজ ১ সেপ্টেম্বর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। ক্ষমতায় ফেরার ছয় মাসে দলটির সামনে এখন বড় প্রশ্ন—রাষ্ট্র পরিচালনার পাশাপাশি সংগঠনকে কতটা সক্রিয় ও জনসম্পৃক্ত রাখা যাচ্ছে।

ক্ষমতার বাইরে থাকা দুই দশকে আন্দোলন-সংগ্রামই ছিল বিএনপির প্রধান রাজনৈতিক কর্মকাণ্ড। এখন সেই জায়গা নিয়েছে সরকার পরিচালনা। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক তৎপরতা আগের তুলনায় কমেছে। দিবসভিত্তিক কর্মসূচির বাইরে বড় রাজনৈতিক তৎপরতাও চোখে পড়ছে কম।

ক্ষমতার কেন্দ্র ঘিরে তৎপরতা

ক্ষমতায় ফেরার পর বিএনপির মাঠপর্যায়ের রাজনীতির চরিত্রও বদলেছে। দুই দশকে মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক চাপের মধ্যে থাকা নেতা-কর্মীদের অনেকের প্রত্যাশা এখন দলীয় পদ, সরকারি সুবিধা কিংবা স্থানীয় নির্বাচনে দলীয় সমর্থন পাওয়ার দিকে।

জেলা-উপজেলায় সংসদ সদস্য ও মন্ত্রীদের ঘিরে তৈরি হয়েছে নতুন তৎপরতা। ঢাকায় এসে নেতাদের সঙ্গে দেখা করা, এলাকায় নিজেদের প্রভাবের বিষয়টি জানান দেওয়া এবং স্থানীয় নির্বাচনে সমর্থন নিশ্চিত করাই অনেকের প্রধান লক্ষ্য। এর সঙ্গে যুক্ত হয়েছে দলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও বঞ্চনার ক্ষোভ।

আন্দোলনে সক্রিয় থাকা নেতা-কর্মীদের পাশাপাশি নিষ্ক্রিয় ও সুবিধাবাদী হিসেবে পরিচিত ব্যক্তিদেরও বিভিন্ন এলাকায় দলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা রয়েছে বলে অভিযোগ। আন্দোলনের সময় মাঠে না থাকা ব্যক্তিদের এখন সরকার ও প্রশাসনে জায়গা পাওয়া নিয়েও তৃণমূলে অসন্তোষের সৃষ্টি করছে। এর মধ্যে নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে ‘মব’ সন্ত্রাস, দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ ও অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগও উঠছে।

এ বিষয়ে গত ২৭ আগস্ট বিএনপির সংসদীয় দলের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কথা বলেন। তিনি সবাইকে সতর্ক করে বলেন, সংশোধন না হলে আইনশৃঙ্খলার স্বার্থে কারও মুখ দেখা হবে না।

হাজার টাকা হয়েছে।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন স্কেল অনুমোদন করা হয়। বৈঠকে জাতীয় পে স্কেলের সঙ্গে মিল রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলি ২০২৬ অনুমোদন করা হয়েছে, যা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকার সেগুলোর ভিত্তিতে সুপারিশ প্রণয়নের জন্য সচিব কমিটি গঠন করেছিল। সচিব কমিটির দাখিল করা প্রতিবেদন মন্ত্রিসভার বৈঠকে পর্যালোচনা করা হয়।

বিস্তারিত পর্যালোচনার পর সরকারের আর্থিক সক্ষমতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি কর্মচারীদের জীবনমান এবং একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামোর প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা নতুন বেতন স্কেল অনুমোদন করা হয়।

মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদসচিব ড. নাসিমুল গনি এসব তথ্য জানান।

কোন গ্রেডে কত টাকা বেতন : নতুন কাঠামোয় প্রথম গ্রেডে বর্তমান ৭৮ হাজার টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে এক লাখ ৫৬ হাজার টাকা। দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার থেকে এক লাখ ৩২ হাজার, তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ থেকে এক লাখ ১৩ হাজার এবং চতুর্থ গ্রেডে ৫০ হাজার থেকে এক লাখ টাকা করা হয়েছে।

পঞ্চম গ্রেডে ৪৩ হাজার থেকে ৮৬ হাজার, ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার, সপ্তম গ্রেডে ২৯ হাজার থেকে ৫৮ হাজার, অষ্টম গ্রেডে ২৩ হাজার থেকে ৪৬ হাজার এবং নবম গ্রেডে ২২ হাজার থেকে ৪৪ হাজার টাকা করা হয়েছে।

দশম গ্রেডে ১৬ হাজার টাকা থেকে ট্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ৩২ হাজার টাকা এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে বেড়ে হয়েছে ২৫ হাজার টাকা।

এর পরের গ্রেডগুলোতে বৃদ্ধির হার আরো বেশি। ১২তম গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা, ১৩তম গ্রেডে ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা করা হয়েছে।

১৪তম গ্রেডে ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা এবং ১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ হাজার ৮০০ টাকা।

১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০ টাকা, ১৭তম গ্রেডে ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০ টাকা, ১৮তম গ্রেডে আট হাজার ৮০০ থেকে ২১ হাজার টাকা, ১৯তম গ্রেডে আট হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা এবং ২০তম গ্রেডে আট হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। নতুন কাঠামোয় মূল বেতন বৃদ্ধির হার গ্রেডভেদে ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ প্রায় ১৪২ শতাংশ।

২০৩০ সালের মধ্যে ‘এক গ্রেড এক পেনশন’ : নির্বাচনী ইশতেহার অনুযায়ী, বর্তমান সরকার এক গ্রেড এক পেনশন বা ওয়ান র‌্যাংক ওয়ান পেনশন (ওআরওপি) পদ্ধতি প্রবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। এই পদ্ধতি সামরিক ও অসামরিক সব ক্ষেত্রে একই সঙ্গে বাস্তবায়ন হওয়া প্রয়োজন। ওআরওপি পদ্ধতি এই মুহূর্তে বাস্তবায়নের ক্ষেত্রে বিপুল আর্থিক সংশ্লেষ থাকায় এবং অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগের অবসরগ্রহণকারীদের কোনো তথ্য না থাকায় সরকার পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে ওআরওপি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য আগের পরিস্থিতিতে চলা কঠিন হয়ে পড়েছিল। জীবনযাত্রার মানও অনেক কমে গিয়েছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে দুদিকের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে।

মূল্যস্ফীতি সামাল দিতে তিন ধাপে বাস্তবায়ন

একযোগে পুরো বেতন না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পেছনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টিই প্রধান বিবেচনা ছিল বলে জানান নাসিমুল গনি। তাঁর ভাষায়, অবশ্যই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি খেয়াল রাখা হয়েছে। না হলে তো একযোগেই পুরো টাকা দিয়ে দেওয়া হতো।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন মোট তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। এরপর ১ জানুয়ারি ২০২৮ থেকে সব ভাতা একযোগে কার্যকর হবে। কম আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিতে ১০ম থেকে ২০তম গ্রেডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একইভাবে পেনশনভোগীদের নিট পেনশনও ধাপে ধাপে বাড়ানো হবে। বেতন বৃদ্ধির ফলে বাজারে অর্থপ্রবাহ বাড়বে বলেও মনে করছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মানুষের হাতে টাকা না থাকলে অর্থনীতি সচল থাকে না। কৃষকের হাতে সরাসরি টাকা দেওয়া, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা কিংবা শিল্পীদের আর্থিক সহযোগিতার লক্ষ্যও বাজারে অর্থপ্রবাহ বাড়ানো। তিনি বলেন, মানুষের হাতে অর্থ গেলে তারা কেনাকাটা করবে এবং এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। নতুন পে স্কেলের ক্ষেত্রেও একই চিন্তা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আগে প্রয়োজনীয় কেনাকাটা করতে হিমশিম খাচ্ছিলেন, বেতন বাড়লে তাদের ক্রয়ক্ষমতা বাড়বে।

১০ম থেকে ২০তম গ্রেডে অগ্রাধিকার

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কম আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের আগে সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি হিসাবে, নতুন কাঠামোয় নিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি। ২০তম গ্রেডে বর্তমান মূল বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকায় উন্নীত হচ্ছে। অন্যদিকে প্রথম গ্রেডে নির্ধারিত বেতন ৭৮ হাজার থেকে এক লাখ ৫৬ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। সরকারের যুক্তি, নিচের দিকের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের চাপ তুলনামূলক বেশি হওয়ায় বেতন কাঠামোতেও তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পেনশনেও বড় বৃদ্ধি

অবসরপ্রাপ্তদের জন্যও সুখবর রয়েছে নতুন কাঠামোয়। সরকার আপাতত ‘এক গ্রেড এক পেনশন’ বা ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন পদ্ধতি চালু না করলেও ২০৩০ সালের মধ্যে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ধাপভিত্তিক নিট পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। ৯ হাজার এক টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের ৭৫ শতাংশ, ২০ হাজার এক থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার এক থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার এক টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ বাড়বে।

ইত্তেফাক

দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর ‘জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক’। প্রতিবেদনে বলা হয়, গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের একযোগে সংকটের সঙ্গে যুক্ত হয়েছে বড় কয়েকটি বিদ্যুেকন্দ্রের ইউনিট বন্ধ থাকা। রবিবার রাত ২টায় লোডশেডিং সর্বোচ্চ ৩ হাজার ৫৯৫ মেগাওয়াটে ওঠে। গতকাল সোমবার দুপুর ১টায়ও চাহিদার প্রায় ১৮ শতাংশ বিদ্যুত্ সরবরাহ করা যায়নি। সাবস্টেশন পর্যায়ে লোডশেডের এ তথ্যের চেয়ে গ্রাহক অভিজ্ঞতায় লোডশেডিং আরো বেশি। অর্থাত্ এক মাসের বেশি সময় ধরে চলা নাজুক বিদ্যুত্ পরিস্থিতি আগস্ট মাস শেষ করল দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ লোডশেডিং নিয়ে

তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত্ না থাকায় রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম সবখানেই জনদুর্ভোগ চরমে উঠেছে। গ্যাস ও বিদ্যুতের অভাবে শিল্পকারখানার উত্পাদন বন্ধ বা সীমিত হয়ে পড়ছে। কৃষিপ্রধান এলাকায় ব্যাহত হচ্ছে সেচ। বিদ্যুত্ না থাকায় পোলট্রি ও গবাদিপশুর খামার নিয়েও বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। সংকটকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যেও ক্ষোভ বাড়ছে। আগস্টে কয়েকটি জেলায় সড়ক অবরোধ ও বিদ্যুত্ কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। হামলার আশঙ্কা তৈরি হয়েছে বিদ্যুত্ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতেও।

সোমবারে গড়ে আড়াই হাজার মেগাওয়াট লোডশেড

খাত সংশ্লিষ্টরা বলছেন, চলতি আগস্টে দেশে এক দিনে সর্বোচ্চ লোডশেডের রেকর্ড হয়েছে। মাস জুড়েই ছিল রেকর্ড লোডশেড। এলএনজি সরবরাহ না বাড়লে এবং পায়রা ও মাতারবাড়ী বিদ্যুেকন্দ্রের বন্ধ ইউনিট চালু না হলে দ্রুত পরিস্থিতির বড় উন্নতির সম্ভাবনা নেই। কয়লার মজুত এবং তেলভিত্তিক কেন্দ্রগুলোর জ্বালানি সরবরাহ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আর গরম না কমলে সার্বিক সংকট পরিস্থিতি থেকে উত্তরণ করা কঠিন হয়ে পড়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ২৪২ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় ১৩ হাজার ৩৩৮ মেগাওয়াট। লোডশেডিং ছিল ২ হাজার ৯০৪ মেগাওয়াট। অর্থাত্ চাহিদার ১৭ দশমিক ৯ শতাংশ বিদ্যুত্ সরবরাহ করা যায়নি।

একই ধরনের নোটিস পেতে শুরু করেছে বলে দোহা নিউজের প্রতিবেদনে জানানো হয়।

এলএনজির অন্যতম বড় সরবরাহকারী কাতার এনার্জির ফোর্স মেজরের কারণে এশিয়া ও ইউরোপের ক্রেতারা বিকল্প উপায়ে এলএনজি সংগ্রহের চেষ্টা করছে। বিশেষ করে বাংলাদেশে বড় সংকট তৈরি হওয়ায় সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এলএনজি আমদানির সিদ্ধান্তও নেয়। যদিও এ পদ্ধতিতে কিনতে গিয়ে অন্তত ছয়টি কার্গো দিতে ব্যর্থ হয় সরবরাহকারীরা। এতে দেশে বড় ঘাটতি তৈরি হয়, যা দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প-কারখানা, আবাসিক ও সিএনজি খাতে বড় ধরনের প্রভাব ফেলে।

এদিকে দীর্ঘমেয়াদি উৎস থেকে কার্গো পেতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বাড়িয়েছে পেট্রোবাংলা। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, অর্থের বিষয়ে গুরুত্ব না দিয়ে সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বাড়িয়েছে সরকার। গত সপ্তাহে পেট্রোবাংলা দুই কার্গো এলএনজি কিনেছে, যার প্রতি এমএমবিটিইউর দাম পড়েছে ২৪ ডলারের ওপরে।

এলএনজি সরবরাহ নিরবচ্ছিন্ন ও প্রতিযোগিতা বাড়াতে পেট্রোবাংলা সরবরাহকারীর তালিকা আরো বড় করছে। বর্তমানে ২৯টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। নতুন করে আরো নয়টি কোম্পানিকে যোগ্য বিবেচনা করে তালিকাভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে চিঠি পাঠিয়েছে। পেট্রোবাংলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত এলএনজি কিনতে দরপত্রে প্রতিযোগিতা বাড়াতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে কোম্পানির তালিকা বাড়ানো হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর গত ৪ মার্চ কাতার এনার্জি প্রথমবারের মতো এলএনজি কার্যক্রম স্থগিত করে এবং সরবরাহে ফোর্স মেজর ঘোষণা করে। এ বিঘ্নের কারণে বৈশ্বিক বাজার থেকে কাতার অধিকাংশ এলএনজি কার্গো সরবরাহ কার্যত সরিয়ে নেয়।

বৈশ্বিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থা আইসিসের তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম ছয় মাসে কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রফতানি করেছে। অথচ এর আগের বছরের একই সময়ে দেশটি রফতানি করেছিল ৫০৯টি কার্গো। রফতানি কমে যাওয়ায় গ্যাস বিক্রি থেকে কাতার প্রায় ২৪ বিলিয়ন ডলার (২০.৭ বিলিয়ন ইউরো) রাজস্ব হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাতার এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি জানিয়েছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি রফতানি সক্ষমতা ১৭ শতাংশ কমে গেছে।

আজকের পত্রিকা

দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতার প্রতিবেদন ‘বিদ্যুতে ভোগান্তি চলছে, গ্যাসে স্বস্তির আশা’। খবরে বলা হয়, সব রকম চেষ্টা করেও বিদ্যুতের জোগান ১২ থেকে ১৩ হাজারের ওপরে ওঠাতে পারেনি বিদ্যুৎ বিভাগ। বিপরীতে চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দিনে-রাতে আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট ঘাটতি হচ্ছে। তবে সেপ্টেম্বর মাসের জন্য খোলাবাজার থেকে এলএনজি কার্গোর জোগাড় হওয়ায় গ্যাসের সংকট কিছুটা হলেও কমে আসতে পারে বলে আশা করছে পেট্রোবাংলা।

গতকাল সোমবার বেলা ১টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার বিদ্যুতের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, রোববার রাত ১টায় লোডশেডিং ছিল ৩ হাজার ৫৩৫ মেগাওয়াট; আবার সোমবার বেলা ১টায়ও লোডশেডিং ছিল ২ হাজার ৯০৪ মেগাওয়াট। এ ছাড়া এই ২৪ ঘণ্টার মধ্যে লোডশেডিংয়ের চাপ ১ হাজার ৯১৬ মেগাওয়াটের নিচে নামেনি। ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ৬ ঘণ্টা ৩ হাজার মেগাওয়াটের ঘাটতির মধ্য দিয়ে অতিক্রম হয়েছে। আড়াই হাজার মেগাওয়াটের ঘাটতি ছিল ৬ ঘণ্টা।

এদিকে মাত্রাছাড়া লোডশেডিংয়ের কারণে দেশের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বড় বড় শিল্পকারখানার পাশাপাশি পোলট্রি খামার, গরুর খামার, সেচ, কৃষি—সবকিছুই বিপাকে পড়েছে। কিছু কিছু এলাকায় উত্তেজিত জনতা আবারও বিক্ষোভ, সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের মতো ঘটনা ঘটাচ্ছে।

ঢাকা শহরাঞ্চলের দুই বিতরণ সংস্থা ডেসকো ও ডিপিডিসি গ্রামের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি ফিডার লাইনে দিনে অন্তত তিনবার করে লোডশেডিং দিচ্ছে। জুলাই মাসে কম হলেও আগস্টে ঢাকায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। কেবল দিনে নয়, রাতের বেলায়ও কিছু কিছু এলাকায় বিদ্যুৎ চলে যাচ্ছে

ঢাকার উত্তরাংশের বিতরণের দায়িত্বে থাকা ডেসকো সোমবারের লোডশেডিংয়ের যে সূচি প্রকাশ করেছে তাতে দেখা যায়, ৬১৮টি ১১ কেভির ফিডার লাইনের প্রতিটিতে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত সময়ে পালা করে অন্তত তিন ঘণ্টা হারে লোডশেডিং দেওয়া হচ্ছে। গরমের সময় ডেসকোর সর্বোচ্চ চাহিদা ১ হাজার ৪২১ মেগাওয়াট। সরবরাহ ১ হাজার মেগাওয়াটের নিচে।

অন্যদিকে ঢাকার দক্ষিণাঞ্চলের বিতরণের দায়িত্বে থাকা ডিপিডিসি লোডশেডিংয়ের সূচি প্রকাশ না করলেও বিতরণ এলাকার গ্রাহকেরা দিনে কয়েকবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ করেছেন।

সেপ্টেম্বরের জন্য ১০ কার্গো এলএনজি

দেশীয় গ্যাসের মজুত কমতে থাকায় প্রতিবছর ১১৫ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সেই হিসাবে প্রতি মাসে অন্তত ১১ কার্গো এলএনজির দরকার। কিন্তু গত জুলাই ও আগস্ট মাসে ভাসমান এলএনজি টার্মিনালে আগুন, কার্গো সংকট, বৈরী আবহাওয়াসহ বিভিন্ন কারণে এলএনজি কার্গো এসেছে মাত্র ছয়টি। এতে এলএনজি থেকে গ্যাসের সরবরাহ দৈনিক গড়ে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। যদিও এলএনজি থেকে ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা ওই টার্মিনালের রয়েছে।

এদিকে গত দুই মাসে দেশীয় গ্যাসের উত্তোলনও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। আগে যেখানে দৈনিক ১ হাজার ৬৩০ থেকে ১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস দেশীয় কূপগুলো থেকে আসত; এখন সেটা ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে।

পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানান, সেপ্টেম্বর মাসের জন্য বেশ চড়া দামে আট কার্গো এলএনজি কেনা ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। ক্রয় কমিটির পরবর্তী বৈঠকে আরও দুই কার্গো এলএনজি কেনা নিশ্চিত করা হবে। সেপ্টেম্বর মাসে ১০ কার্গো এলএনজি সরবরাহ নিশ্চিত করা গেলে সেই মাসে গ্যাস-সংকট আরও কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

সেপ্টেম্বর মাসের জন্য কেনা আট কার্গো এলএনজির প্রতিটির দাম ইউনিটপ্রতি (এমএমবিটিইউ) ২৩ থেকে ২৪ ডলার করে খরচ হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

রোববার সন্ধ্যা ৬টায় দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে ৭১২ মিলিয়ন ঘনফুট হারে এলএনজি আসছিল, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এই সময় সামগ্রিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস যাচ্ছিল ২ হাজার ৩২২ মিলিয়ন ঘনফুট। দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট বিবেচনা করা হলেও ২ হাজার ৭০০ থেকে সর্বোচ্চ ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পেরেছিল পেট্রোবাংলা।

দেশ রূপান্তর

‘প্রত্যাশার চাপে বিএনপি’-এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, রাজনীতির নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ৪৯ বছরে পা দিচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। প্রতিষ্ঠার পর থেকে ইতিহাস, ঐতিহ্যের ধারক-বাহক দলটি একাধিকবার সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে। ক্ষমতায় এসে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগও নিয়েছে বিএনপি। সেই ধারাবাহিকতায় এবারও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নানামুখী ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় নির্বাচনের আগে ঘোষণা করা ইশতেহার বাস্তবায়নে শুরু হয়েছে কাজ। জটিল সময়ে নানামুখী প্রত্যাশার চাপ রয়েছে দলটির ওপর।

সর্বশেষ দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন ও শত শত নেতাকর্মীর জীবনের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। এরপর থেকেই চলছে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার চেষ্টা। বিশেষ করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে ওঠার জন্য লড়াই করতে হচ্ছে বিএনপি সরকারকে। এমন প্রেক্ষাপটে দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে গণমুখী রাজনৈতিক চর্চা ও জাতীয় ঐক্য সুসংহত করার সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো

প্রকাশের সময় : ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬