কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন
প্রকাশের সময় :
১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
৩৮
পড়া হয়েছে
কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মিরপুর সার্কেল অফিস ও মিরপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মিরপুর সার্কেল অফিসে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এবং মিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম। পরিদর্শনকালে পুলিশ সুপার মিরপুর সার্কেল অফিসে কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশিত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। পাশাপাশি পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। পরে পুলিশ সুপার সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার ও নথিপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। এরপর তিনি মিরপুর থানা পরিদর্শন করেন এবং থানায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সবশেষে পুলিশ সুপার মিরপুর থানা এলাকায় চলমান চেকপোস্ট ডিউটি পরিদর্শন করে সেখানে দায়িত্ব পালনরত কর্মকর্তা ও ফোর্সদের কার্যক্রম তদারকি করেন। এ সময় মিরপুর সার্কেল অফিস ও মিরপুর থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মিরপুর সার্কেল অফিস ও মিরপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মিরপুর সার্কেল অফিসে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এবং মিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম। পরিদর্শনকালে পুলিশ সুপার মিরপুর সার্কেল অফিসে কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশিত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। পাশাপাশি পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। পরে পুলিশ সুপার সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার ও নথিপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। এরপর তিনি মিরপুর থানা পরিদর্শন করেন এবং থানায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সবশেষে পুলিশ সুপার মিরপুর থানা এলাকায় চলমান চেকপোস্ট ডিউটি পরিদর্শন করে সেখানে দায়িত্ব পালনরত কর্মকর্তা ও ফোর্সদের কার্যক্রম তদারকি করেন। এ সময় মিরপুর সার্কেল অফিস ও মিরপুর থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।