, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

লোহাগড়ায় ডাকাতির প্রস্তুতির স্বীকারোক্তি রুবেলের, পুলিশের হাতে আটক

  • প্রকাশের সময় : ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৪৩ পড়া হয়েছে

সাকিব সুলতান, নড়াইল প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া থানায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও এক সদস্য পুলিশের কাছে ধরা পড়েছে। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদ ও এসআই তরুণ কুমার অধিকারীর সমন্বয়ে একটি চৌকস দল অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার কালনা হাওয়া ভাটার পাশে তার বোনের বাড়ির নিকট থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. রুবেল সিকদার (৩০), লোহাগড়া ইউনিয়নের চর করফা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রুবেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অপহরণের মোট ১২টি মামলা রয়েছে। সে একটি দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

এর আগে গত ২ আগস্ট লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় থেকে এই চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করে পুলিশ এবং তাদের কাছ থেকে ৭টি মোটরসাইকেল জব্দ করে। রুবেল সেই সময় উপস্থিত থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

গ্রেফতার হওয়ার পর রুবেল পুলিশের কাছে স্বীকার করেছে যে, ২ আগস্টের ডাকাতির প্রস্তুতির সময় সে ঘটনাস্থলে উপস্থিত ছিল।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা রুবেলকে আটক করেছি। তাকে ২ আগস্টের ডাকাতির প্রস্তুতির মামলায় (মামলা নং ২, তারিখ ২/৮/২৫) গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।”

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

লোহাগড়ায় ডাকাতির প্রস্তুতির স্বীকারোক্তি রুবেলের, পুলিশের হাতে আটক

প্রকাশের সময় : ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫