দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২৪ নভেম্বর, ২০২৬, ০৪:৪৯ পিএম
অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি
জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে আইন ও বিচার বিভাগ। এখন থেকে মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া এসব গাড়ি নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না।
রোববার (২২ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে না নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এর ফলে জেলা পর্যায়ের বিচারকদের সরকারি গাড়ি নিজ কর্মস্থলের জেলার বাইরে ব্যবহারের ক্ষেত্রে আইন ও বিচার বিভাগের পূর্বানুমতি নিতে হবে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার
রমজানের আগেই অস্থির ভোজ্যতেলের বাজার, ফের দাম বাড়াতে চাই ব্যবসায়ীরা
টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা
২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে
ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কতদিন
অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে