দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৫০ পিএম
অভিনেত্রী কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক কত ছিল? এখন কত নেন
অভিনেত্রী কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক কত ছিল? এখন কত নেন
নাটকে নাম লেখানোর শুরুটাই ছিল আকর্ষণীয়। যেখানে অনেকেই ছোট চরিত্র দিয়ে শুরু করেন, সেখানে প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান এই নাট্য অভিনেত্রী। তাঁর সহশিল্পী এখন ঢালিউডের জনপ্রিয় নায়ক। ২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটক দিয়ে অভিনয়জগতে পা রাখেন তিনি। তারপর ছোট পর্দায় নিয়মিত কাজ করতে করতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন, কে এই অভিনেত্রী?
শুরুটা যেভাবে
এই অভিনেত্রীর নাম কেয়া পায়েল। তিনি ২০১৮ সালে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন। বিজ্ঞাপনটি প্রচারের পর সংগীতশিল্পী তাহসান, হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুলের গানে মডেল হওয়ার সুযোগ পান। একের পর এক গানের ভিডিওতে কাজ করতে গিয়ে নজরে পড়েন নাটকের নির্মাতাদের। ওই বছরের শেষ দিকে ‘একটাই আমার তুমি’ নাটকে অভিনয়ের প্রস্তাব পান। আফরান নিশোর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে কিছুটা নার্ভাসও ছিলেন। তবে অভিনয় নিয়ে আত্মবিশ্বাস ছিল তাঁর। প্রথম কাজের জন্য ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।
.
টার্নিং পয়েন্ট ‘অবুঝ মন’
প্রথম নাটকের পর জোভানের বিপরীতে ‘রূপকথার রঞ্জনা’সহ কয়েকটি নাটকে কাজ করেন। তবে অভিনয়জীবনের গতি বদলে দেয় ২০২০ সালে মুক্তি পাওয়া ‘অবুঝ মন’। নাটকটি পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে কেয়ার সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। করোনা মহামারির বিধিনিষেধের সময় নাটকটি দর্শকের কাছে বেশ সাড়া ফেলে। নির্মাতা মোস্তফা কামাল রাজের ভাষ্য, ‘কেয়া পায়েল অভিনেত্রী হিসেবে দারুণ করেছিল।’
.
আর থেমে থাকতে হয়নি
এরপর আর কেয়া পায়েলকে থেমে থাকতে হয়নি। তারপরই ‘পারব না আমি ভুলতে তোকে’ নাটকটিও দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। কেয়ার নিজের ভাষায়, এ দুটি নাটকই তাঁর কাজের গতি বদলে দেয়। এরপর তিনি নিয়মিত অভিনয় করে যেতে থাকেন। চঞ্চল চৌধুরী, অপূর্ব, মুশফিক ফারহান, তৌসিফসহ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। ‘তিরন্দাজ’, ‘ট্রাম্প কার্ড’, ‘মনের আড়ালে’, ‘বিয়ের সাইড ইফেক্ট’, ‘শুভ + নিলা’, ‘হৃদ মাঝারে’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এগুলো তাঁর পথচলাকে আরও সমৃদ্ধ করেছে।
.জোভান ও বাসার একে অন্যের চোখে কেমন.
ছোট পর্দায় ব্যস্ততা
অভিনয়ে আসার আগে নিয়মিত কাজ করে পরিচিতি পাওয়ার কথা আগে কখনো ভাবেননি এই অভিনেত্রী। পরিবার থেকেও শুরুতে শুটিংয়ে যাওয়ার বিষয়ে আপত্তি ছিল। পরে তাঁর কাজের অগ্রগতি দেখে পরিবারের সদস্যরাও উৎসাহ দিতে শুরু করেন। ছয় বছরে কেয়া চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে শতাধিক নাটক ইউটিউবে কোটি ভিউ অতিক্রম করেছে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অর্থের পেছনে না ছুটে অভিনয়ে মনোযোগী থাকতে চান। তাঁর বিশ্বাস, ভালো কাজ করলে একসময় অর্থই শিল্পীর পেছনে ছুটবে। বর্তমানে কেয়া পায়েল নাটকপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা করে নেন।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
অভিনেত্রী কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক কত ছিল? এখন কত নেন
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
অভিনেত্রী কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক কত ছিল? এখন কত নেন
অভিনেত্রী কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক কত ছিল? এখন কত নেন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে