দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০২ এএম
আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে
ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। তবে এদিন এক দিনের ছুটি নিতে পারলেই টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা।
১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ১৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানো সম্ভব হবে। এ ক্ষেত্রে ১৬ ডিসেম্বর সরকারি ছুটি, ১৭ ডিসেম্বর ব্যক্তিগত ছুটি এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে।
তবে এই সুযোগ সব সরকারি চাকরিজীবীর জন্য প্রযোজ্য নয়। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, কেবল তাঁরাই বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে টানা চার দিনের অবকাশ পাবেন।
অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে না।
তাই ডিসেম্বরের এই দীর্ঘ ছুটির সুযোগ বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে। যারা ছুটির পরিকল্পনা করছেন, তাঁদের আগে থেকেই কর্মস্থলের ছুটির নিয়ম ও অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে