আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৬, ০১:০৩ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ২৭ বার

এসএসসি ২০২৭ পরীক্ষায় কারা অনিয়মিত, ফরম পূরণ নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

এসএসসি ২০২৭ পরীক্ষায় কারা অনিয়মিত, ফরম পূরণ নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
ছবি : সংগৃহীত

এসএসসি পরীক্ষা ২০২৭-এ অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে কারা অংশ নিতে পারবে, তা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে জরুরি নির্দেশনা দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষায় অংশ না নেওয়া নির্দিষ্ট শিক্ষার্থীদের পাশাপাশি এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্যও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এ ছাড়া বিশেষ বিবেচনায় কিছু শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছরের জন্য নবায়নের সুযোগ রাখা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৭-এর ফরম পূরণে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অনিয়মিত পরীক্ষার্থীদের নিয়ে জটিলতা সৃষ্টি করছে। এ কারণে ফরম পূরণের বিজ্ঞপ্তির ৪ নম্বর কলামে উল্লেখিত নির্দেশনার বিষয়গুলো আবারও স্পষ্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী যেসব শিক্ষার্থী ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি, তারা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে। তবে কোনো অবস্থাতেই তাদের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয় বাদে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৭ সালের পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলোতে অংশ নিতে পারবে। চাইলে তারা সব বিষয়েও পরীক্ষা দিতে পারবে।

অন্যদিকে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২৬ সালের পরীক্ষায় অংশ নেয়নি অথবা অংশ নিয়ে আবার এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারাও রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৭ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে। তারা আগের অকৃতকার্য বিষয়গুলো অথবা সব বিষয়ে পরীক্ষা দিতে পারবে। তবে আংশিক বিষয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।

এ ছাড়া ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে এবং চতুর্থ বিষয় বাদে এখনো একটি বিষয়ে অকৃতকার্য রয়েছে, তাদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। এসব শিক্ষার্থী বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ মাত্র এক বছরের জন্য নবায়ন করে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয়ে অংশ নিতে পারবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুসারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানিয়েছে যশোর শিক্ষা বোর্ড।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

এসএসসি ২০২৭ পরীক্ষায় কারা অনিয়মিত, ফরম পূরণ নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

এসএসসি ২০২৭ পরীক্ষায় কারা অনিয়মিত, ফরম পূরণ নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

0:00 0:00