দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২৩ নভেম্বর, ২০২৬, ১২:২০ পিএম
টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
টানা দরপতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। ফলে আজ সোমবার (২৩ নভেম্বর) সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের ২১ নভেম্বর রাতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৭১৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা এবং প্রতি গ্রাম ১৫ হাজার ৯৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং প্রতি গ্রাম ১৩ হাজার ৭১৫ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা। এ পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১ হাজার ১৭৫ টাকা।
এর আগে গত শনিবার (২১ নভেম্বর) স্বর্ণের দাম প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়। সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।
বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ টাকা ছাড়িয়ে যায়। ওই মাসে এক দফা দাম কমে ২৯ অক্টোবর তা আবার ২ লাখ টাকার নিচে নেমেছিল। এরপর থেকে স্বর্ণের দাম মূলত ২ লাখ টাকার বেশি ছিল।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি ভরি ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত ওঠে। এটিই এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।
এরপর বিভিন্ন সময়ে দাম বাড়া-কমার মধ্য দিয়ে স্বর্ণের লেনদেন চলেছে। তবে চলতি নভেম্বর থেকে টানা দরপতন শুরু হয়। সর্বশেষ গত শনিবারের মূল্যহ্রাসের পর ২২ ক্যারেট স্বর্ণের দাম আবার ২ লাখ টাকার নিচে নেমে আসে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে