আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● কিয়েভে রুশ হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ● মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে ● দেশে নতুন এইচআইভি আক্রান্তদের প্রায় ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে দ্বিগুণের বেশি ● দেশে প্রথম ফি-ছাড়া ক্রেডিট কার্ড, জেনে নিন সুবিধা-অসুবিধা ও আবেদনের নিয়ম ● নবম পে স্কেলে বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত ● গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ● এখন থেকে ডায়াল করলেই কি মিলবে টেলিটক ব্যালেন্স? জেনে নিন বিস্তারিত ● দেশের গ্রিডে দ্বিতীয়বারের মতো যুক্ত হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ ● হাওর-চর-পাহাড়েও মিলবে দ্রুতগতির ইন্টারনেট, যেসব প্রকল্প হাতে নিয়েছে সরকার
প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:৪০ পিএম
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ২৮ বার

মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে

মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে
ছবি : সংগৃহীত

মাদ্রাসার দাখিল, আলিম, জেডিসি ও ইবতেদায়ি পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ ও ভুল সংশোধনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠাতে অনলাইনে নির্ধারিত এমআইএস সফটওয়্যারে এসব তথ্য এন্ট্রি করতে হবে। এ কাজের জন্য আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব সরকারি আলিয়া মাদ্রাসা, এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী থাকা নন-এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দাখিল-২০২৪, ২০২৫ ও ২০২৬ এবং আলিম-২০২৪ ও ২০২৫ সালের পাশাপাশি ২০২৫ সালের জেডিসি ও ইবতেদায়ি পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধন করতে হবে। নিয়মিত এবং আগে তথ্য পাঠানোর পর বৃত্তির টাকা ফেরত আসা বা বাউন্সব্যাক হওয়া শিক্ষার্থীদের তথ্যও হালনাগাদ করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, রাজস্ব খাতের সব ধরনের বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। তবে কিছু মাদ্রাসা এখনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করেনি। আবার কিছু প্রতিষ্ঠানের পাঠানো তথ্যে ব্যাংক হিসাব নম্বর, শাখার নাম ও পরীক্ষার বছরসহ বিভিন্ন ভুল পাওয়া গেছে। ব্যাংক হিসাব বা রাউটিং নম্বরের ভুলের কারণেও অনেকের বৃত্তির টাকা ফেরত এসেছে।

এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য যাচাই করে নতুন করে এন্ট্রি ও ভুল সংশোধন করতে বলা হয়েছে। এমআইএস সফটওয়্যারে তথ্য দেওয়ার আগে শিক্ষার্থী নিয়মিত ও ধারাবাহিকভাবে পড়াশোনা করছেন কি না, তা নিশ্চিত করতে হবে। পাঠবিরতি রয়েছে এমন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে না।

বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে হিসাব থাকতে হবে। শিক্ষার্থীর নাম ও ব্যাংক হিসাবের নাম একই হতে হবে। ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং নির্ভুলভাবে পূরণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর পরীক্ষার আইডি বা রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সাল এবং বৃত্তির ধরন—মেধা বা সাধারণ—সঠিকভাবে উল্লেখ করতে হবে। ব্যাংকের নাম, শাখা ও রাউটিং নম্বরও যথাযথভাবে দিতে হবে।

অধিদপ্তরের নির্দেশনায় আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীর বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান বিবেচনায় নিতে বলা হয়েছে। মাদ্রাসা থেকে বৃত্তি পেয়ে বর্তমানে মাদ্রাসায় পড়াশোনা করছেন, এমন শিক্ষার্থীরা এবং স্কুল বা কলেজ থেকে বৃত্তি পেয়ে বর্তমানে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা dme.finance.gov.bd ওয়েবসাইটে আবেদন করবেন।

অন্যদিকে, মাদ্রাসা থেকে বৃত্তি পাওয়ার পর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্ধারিত লিংকে আবেদন করতে হবে।

এ ছাড়া এমআইএস সফটওয়্যারে আবেদন থাকার পরও কোনো শিক্ষার্থী বৃত্তির টাকা না পেয়ে থাকলে আগের আবেদন বাতিল করে নতুন করে আবেদন করতে বলা হয়েছে। যারা আগে আবেদন করতে পারেননি অথবা আবেদন করার পর ‘রিভিউ’ দেখতে পাননি, তাদেরও পুনরায় আবেদন করতে হবে। আবেদন যেন ভুল করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লিংকে চলে না যায়, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে তথ্য এন্ট্রি ও সংশোধনের কাজ শেষ করতে মাদ্রাসার প্রধান এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য পাঠানোর ক্ষেত্রে ভুল বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়ী করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে

মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে

0:00 0:00