আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালের টিকিট পেল পাকিস্তান ● মিসর, পাকিস্তান ও সৌদি আরবে শর্তহীন সামরিক সহায়তার বিরোধিতা এল-সায়েদের ● সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের ● সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের ● ৩০ বছরের আগেই বিলিয়নিয়ার, ফোর্বসের তালিকায় তরুণ ধনকুবের কারা? ● মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ১২ ● উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন ● ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করবে গুগল, মিলবে যেসব সুবিধা ● এমপি নুসরাত তাবাসসুমের পিতার বিরুদ্ধে দৌলতপুরে মামলা দায়ের
প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩০ এএম
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৫:২৬ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ১০ বার

মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ১২
ছবি : সংগৃহীত

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজ্যের রাজধানী সিত্তে শহরের উত্তর-পূর্বে পোননাগিউন টাউনশিপের একটি আশ্রয়শিবিরে এ হামলা হয়। বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা হতাহতের এ তথ্য জানিয়েছেন।

হামলায় নিজের মেয়ে, খালা ও মাকে হারিয়েছেন ২৭ বছর বয়সী দোকানি চিত সু ওয়াই। শোকাহত এই নারী বলেন, হামলার পর তাঁদের মরদেহগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেছেন তিনি। দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে, কীভাবে তা বর্ণনা করবেন বুঝতে পারছিলেন না।

তিনি আরও বলেন, হামলায় তাঁদের পরিবার ধ্বংস হয়ে গেছে। আশ্রয়শিবিরে তাঁদের পরিবারের সদস্য ছাড়া আর কেউ ছিল না। এমনকি যুদ্ধবিমানের শব্দও তাঁরা শুনতে পাননি। বিমানটি হঠাৎ এসে বোমা ফেলে চলে যায়।

উদ্ধার ও জরুরি সেবাদানকারী সংস্থা ফিউসিন ইয়ন খুইন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাইন হেইন হটেট ১২ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত হয়েছেন আরও ১৮ জন। আশ্রয়শিবিরটির অনেক বাসিন্দা প্রায় চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন।

২৪ বছর বয়সী খাইন হেইন হটেট বলেন, আশ্রয়শিবিরটিকে নিরাপদ মনে করেই সেখানে মানুষ আশ্রয় নিয়েছিলেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, অধিকাংশ মানুষ একই জায়গায় প্রাণ হারিয়েছেন। তাঁর ভাষ্য, এলাকাটি কোনো যুদ্ধক্ষেত্র ছিল না। তাই সেখানে হামলার আশঙ্কা করেননি আশ্রয় নেওয়া মানুষ।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। অভ্যুত্থানের বিরুদ্ধে গণতন্ত্রপন্থি আন্দোলন ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী প্রতিরোধ গড়ে তোলে। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে।

রাখাইন রাজ্য এই সংঘাতের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা। রাজ্যটির বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। অন্যদিকে, সামরিক বাহিনী অঞ্চলটিতে অবরোধ আরোপের পাশাপাশি বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

সর্বশেষ হামলার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, মিয়ানমারে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সংঘাতের সব পক্ষের সহিংসতায় এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র: এএফপি

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ১২

0:00 0:00