আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ পিএম
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:৩১ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ২৮৯ বার

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক
ছবি : সংগৃহীত

 কুষ্টিয়া   কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় ধরা পড়া আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চিথলিয়া ৪নং ওয়ার্ড জামায়াতের এক আমিরসহ জামাত-বিএনপি’র ৮ নেতা কর্মী। শনিবার রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। আ

 কুষ্টিয়া

 

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় ধরা পড়া আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চিথলিয়া ৪নং ওয়ার্ড জামায়াতের এক আমিরসহ জামাত-বিএনপি’র ৮ নেতা কর্মী। শনিবার রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিথলিয়া গ্রামের জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মোঃ মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামানিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রমানিক (৫০) ও বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং একই ইউনিয়নের বিএনপি সমর্থক হিসেবে পরিচিত শহীদুল ইসলাম (৫৩)।

 

মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ নামের এক যুবককে নাশকতা মামলায় আটক করা হয়। আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয়।

     

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা মামলার আসামী হাফিজুর রহমানের আটকের খবর পেয়ে রাত ২টায় ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি থানায় হাজির হন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন এবং বারবার তদবির করতে থাকেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার ওই নাশকতা মামলার আসামিকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তাদেরই আটক করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে আটককৃতদের মুসলেকা নিয়ে উভয় দলের নেতাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক

0:00 0:00