আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়, বোল্টের অভিনন্দন ● রাম-রাবণের রাজত্বেও তিন দিনেই ১০০ কোটির পথে সুরিয়ার সিনেমা ● বন্দিদের দিন কাটানো স্থাপনায় গড়ে তোলা হচ্ছে বিনোদনকেন্দ্র ● টিভিতে দেখুন আজকের খেলা, ৯ নভেম্বর, ২০২৬ ● সারাদিন বাইক চালিয়েও চলছে না সংসার, বিপাকে যাত্রীরাও ● শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন? ● ২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি ● ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর সফল সমাপ্তি ● গার্দিওলা, আনচেলত্তি ও জিদানকে ছাড়িয়ে ম্যাচ জয়ে শীর্ষে মরিনহো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০৩:১১ এএম
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩৫০ বার

সারাদিন বাইক চালিয়েও চলছে না সংসার, বিপাকে যাত্রীরাও

সারাদিন বাইক চালিয়েও চলছে না সংসার, বিপাকে যাত্রীরাও
ছবি : সংগৃহীত

জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচ বাড়ায় কমেছে রাইড শেয়ারিং চালকদের আয়। অন্যদিকে রাইড না পাওয়া ও বাড়তি ভাড়ায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

||সারাদিন বাইক চালিয়েও চলছে না সংসার, বিপাকে যাত্রীরাওঅর্থনীতি|মোটরসাইকেলসারাদিন বাইক চালিয়েও চলছে না সংসার, বিপাকে যাত্রীরাওইসমাইল সিরাজীপ্রকাশিত:

ফটোকার্ড শেয়ারআরও পড়ুনমজুরি বোর্ডের দ্বিতীয় সভা বেলা ১১টায়, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষপ্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ | ৯:৩৪ এএম

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবেন। প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করে পরবর্তী করণীয়..

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ | ৮:০৪ এএম

৬ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। তার আগে টানা তিন দফা দাম বাড়ানো হয়....

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ | ৭:৪০ এএম

নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে দেশের মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের কাছে সঞ্চয়পত্র বেশ জনপ্রিয়। সংসারের বাড়তি আয়, ভবিষ্যতের সঞ্চয় কিংবা জরুরি প্রয়োজনে আর্থিক নিরাপত্তার জন্য...

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ | ৮:০৩ পিএম

ফটোকার্ড শেয়ারচলতি বছর জ্বালানি তেলের দাম তিন দফা বাড়ায় চরম বিপাকে পড়েছেন রাইড শেয়ারিংয়ে যুক্ত মোটরসাইকেল চালকরা। আগের তুলনায় ব্যাপক হারে আয় কমেছে। অন্যদিকে বেড়েছে জ্বালানি, বাইকের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের খরচ। সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। কেউ কেউ পেশা ছেড়ে দিচ্ছেন, কেউ কেউ ছাড়ার চিন্তা করছেন। 

বাইক চালকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়লেও রাইড শেয়ারিং অ্যাপগুলোতে ভাড়া সেভাবে সমন্বয় করা হয়নি। ফলে অ্যাপের মাধ্যমে ট্রিপ নিয়ে খরচ পুষিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক চালক এখন অ্যাপের বাইরে চুক্তিতে যাত্রী পরিবহনে আগ্রহী হচ্ছেন।

তবে চালকদের এমন অবস্থার বিপরীতে ভিন্ন অভিজ্ঞতা রয়েছে যাত্রীদের। তাদের অভিযোগ, অনেক সময় অ্যাপে রাইডের অনুরোধ জানালেও চালকরা তা গ্রহণ করেন না। আবার সরাসরি চুক্তিতে যেতে চাইলে অ্যাপের ভাড়ার তুলনায় অনেক বেশি টাকা দাবি করেন কেউ কেউ। এতে একদিকে চালকদের আয় কমছে, অন্যদিকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদেরও।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ ও পল্টন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন মোড়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন অসংখ্য মোটরসাইকেলচালক। দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী। আবার যাত্রী এলেও ভাড়া নিয়ে সমঝোতা না হওয়ায় অনেক সময় ট্রিপ হচ্ছে না।

বাংলামোটর মোড়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন বাইকচালক রবিন। চার বছর ধরে রাজধানীতে রাইড শেয়ারিং করছেন তিনি। ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাইড শেয়ারিং খাত’ এমনটাই মনে করেন এই চালক।

রবিন বলেন, ‘চলতি বছর তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। না পারছি বাইক চালিয়ে সংসার চালাতে, না পারছি রাইড শেয়ারিং ছেড়ে অন্য কোনো চাকরিতে যোগ দিতে।’

নিজের আয়ের হিসাব তুলে ধরে রবিন বলেন, আগে পাঁচ-ছয় ঘণ্টা রাইড শেয়ারিং করে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা আয় করা সম্ভব হতো। এখন ১০ থেকে ১২ ঘণ্টা রাস্তায় থেকেও কোনো কোনো দিন সেই টাকা আয় করা যাচ্ছে না। শুধু জ্বালানির দাম নয়, বাইকের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের খরচও বেড়েছে।

তার অভিযোগ, জ্বালানির দাম বাড়লেও রাইড শেয়ারিং অ্যাপগুলোতে ভাড়া যথাযথভাবে সমন্বয় করা হয়নি। ফলে অনেক চালক অ্যাপের পরিবর্তে সরাসরি চুক্তিতে বা খ্যাপে যাত্রী পরিবহন করছেন।

একই চিত্র দেখা গেল বাংলামোটর মোড়ে অপেক্ষমাণ আরেক চালক মিরাজ হোসেনের ক্ষেত্রেও। ছয় বছর ধরে রাজধানীতে রাইড শেয়ারিং করলেও বর্তমানের মতো যাত্রীসংকট আগে দেখেননি বলে জানান তিনি।

মিরাজ বলেন, এখন প্রায় প্রতিদিনই যাত্রীর অপেক্ষায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরতে হয়। যারা বাইকে যেতে চান, তাদের অনেকেই তুলনামূলক কম ভাড়া দিতে চান। এতে অনেক সময় ট্রিপ হাতছাড়া হয়ে যায়।

তিনি বলেন, জ্বালানির দাম কম থাকার সময় বাইকে যাতায়াতের চাহিদা বেশি ছিল। তখন চালকরা মোটামুটি ভালো আয় করতে পারতেন। কিন্তু জ্বালানির দাম বাড়ার পাশাপাশি মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই বাইকে যাতায়াত কমিয়ে দিয়েছেন। এখন যাদের জরুরি প্রয়োজন, তারাই মূলত বাইকে চলাচল করছেন। এতে চালকদের আয় কমে গেছে। অনেকে বাধ্য হয়ে এ পেশা ছেড়ে দিচ্ছেন।

চালকদের অভিযোগ রাইড শেয়ারিং অ্যাপগুলোতে আগের ভাড়াই দেখানো হচ্ছে। অথচ জ্বালানির দাম বাড়ায় প্রতি লিটার অকটেনের দাম ৪৩ টাকা বেড়েছে বলে দাবি তাদের। এর সঙ্গে অ্যাপের কমিশন ও বিভিন্ন অফারের কারণে সব মিলিয়ে ট্রিপ শেষে হাতে থাকা অর্থ দিয়ে জ্বালানি, বাইকের রক্ষণাবেক্ষণ ও সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। 

এ কারণে অনেক চালক অ্যাপের পরিবর্তে সরাসরি চুক্তিতে যাত্রী পরিবহনে আগ্রহী হচ্ছেন। তাদের মতে, অ্যাপের নির্ধারিত ভাড়ায় ট্রিপ সম্পন্ন করে কাঙ্ক্ষিত আয় করা যাচ্ছে না।

শাহবাগ মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা বাইকচালক শাহ আলম বলেন, রোদ-বৃষ্টিতে সারা দিন বাইক চালিয়েও এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাইকের খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনা ও চিকিৎসার ব্যয় বহন করতে হচ্ছে। কিন্তু আয় দিয়ে এসব খরচ মেটানো যাচ্ছে না।

ব্যবসা-বাণিজ্যের অবস্থা খারাপ হওয়ায় এবং পুঁজির অভাবে বাধ্য হয়ে দুই বছর আগে বাইক চালিয়ে রাইড শেয়ারিং শুরু করেন বলে জানান শাহ আলম। তিনি বলেন, বিদেশি অ্যাপের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় রাইড শেয়ারিং কোম্পানির সংখ্যা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি সঠিক নীতিমালা করে চালকদের ন্যায্য আয় নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দরকার।

চালকদের অভিযোগের বিপরীতে যাত্রীদের অভিজ্ঞতাও স্বস্তিদায়ক নয়। তাদের দাবি, অনেক সময় অ্যাপে রাইডের অনুরোধ জানালেও চালকরা তা গ্রহণ করেন না। আবার সরাসরি চুক্তিতে যেতে চাইলে অ্যাপের ভাড়ার চেয়ে দ্বিগুণ পর্যন্ত ভাড়া দাবি করা হয়।

কারওয়ান বাজার মোড়ে গন্তব্যে যাওয়ার জন্য কয়েকজন বাইকচালকের সঙ্গে ভাড়া নিয়ে দরকষাকষি করছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শাহীন। কয়েকজনের সঙ্গে কথা বলার পর ১৮০ টাকায় গুলশান-২ যাওয়ার জন্য একটি বাইক ঠিক করেন তিনি।

শাহীন বলেন, ‘জ্বালানির দাম বাড়ার কারণে সবকিছুর খরচ বেড়েছে। তাই যতটা সম্ভব খরচ কমিয়ে চলার চেষ্টা করছি। কিন্তু বেতনের সঙ্গে মাসিক খরচের হিসাব মেলাতে পারছি না।’ 

আরেক যাত্রী মাহিন নিয়মিত পল্টন থেকে ধানমন্ডিতে যাতায়াত করেন। তিনি বলেন, আগে এই পথে বাইকে যাতায়াত করতে ১৪০ থেকে ১৬০ টাকা লাগত। জ্বালানির দাম বাড়ার পর অফিসের সময় ২০০ টাকা দিয়েও অনেক সময় বাইক পাওয়া যায় না। চালকরা অ্যাপে রাইডের অনুরোধ গ্রহণ করতে চান না। ফলে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয়। বাইকের ভাড়া নির্ধারণ করে দিলে যাত্রীদের জন্য সুবিধা হতো।

জ্বালানি তেলের দাম তিন দফা বাড়লেও রাইড শেয়ারিং অ্যাপে ভাড়া সমন্বয়ের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় পাঠাওয়ের সঙ্গে।

এ বিষয়ে পাঠাওয়ের পিআর অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার মো. ফয়েজ জাগো নিউজকে বলেন, রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭ অনুযায়ী, রাইড শেয়ারিংয়ে ব্যবহৃত মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ির জন্য নির্দিষ্ট কোনো ভাড়ার কাঠামো নির্ধারণ করা হয়নি।

তিন দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় করা হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা ডাইনামিক প্রাইসিং পদ্ধতির মাধ্যমে ভাড়া সমন্বয় করেছি। পাশাপাশি বাইকচালকদের আয় বাড়াতে ও সহায়তা করতে কোয়েস্টভিত্তিক বোনাসসহ নির্দিষ্ট কিছু প্রণোদনা চালু করেছি।’

রাইড শেয়ারিং কোম্পানিগুলোর ডিসকাউন্ট ও কমিশনের কারণে চালকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এমন অভিযোগের বিষয়ে ফয়েজ বলেন, আমরা রাইডারদের আয়, কাজের আগ্রহ এবং সেবার গুণমানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। এর পাশাপাশি ভাড়া ও কমিশনের বিষয়ে রাইডারদের উদ্বেগের বিষয়গুলোও আমরা গুরুত্বের সঙ্গে মাথায় রাখি। কোম্পানির প্রচারণামূলক ডিসকাউন্টের সম্পূর্ণ খরচ পাঠাও নিজে বহন করে এবং চালকদের এই খরচের কোনো অংশ বহন করতে হয় না। সফটওয়্যারের সিস্টেমের ডিসকাউন্ট পরিমাণটি স্বয়ংসক্রিয়ভাবে সমন্বয় করা হয়, যার ফলে চালকরা তাদের সম্পূর্ণ আয় বুঝে পান এবং এই সমন্বয়টি তাদের ডিজিটাল ওয়ালেটে যথাযথভাবে প্রতিফলিত হয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় ও পরিবহন খরচের প্রভাব পড়েছে রাইড শেয়ারিং খাতেও। একদিকে চালকরা ন্যায্য আয় থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করছেন, অন্যদিকে বাড়তি ভাড়া ও রাইড না পাওয়ার ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

এ পরিস্থিতিতে চালক ও যাত্রী—উভয়ের স্বার্থ বিবেচনায় নিয়ে রাইড শেয়ারিং খাতে কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি উঠেছে। চালকদের জন্য যৌক্তিক পারিশ্রমিক এবং যাত্রীদের জন্য সহনীয় ভাড়া নিশ্চিত করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের মতে, সরকার, রাইড শেয়ারিং কোম্পানি ও চালকদের সমন্বিত উদ্যোগ ছাড়া এ সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে একপর্যায়ে অনেক চালক এই পেশা ছেড়ে দিতে পারেন। এতে সংকটে পড়তে পারে পুরো রাইড শেয়ারিং খাত।

হোয়াটসঅ্যাপ চ্যানেলফেসবুকইউটিউবউবারপাঠাওযাত্রীবিশেষ-প্রতিবেদনপাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিতব্য মজুরি বোর্ডের সভায় প্রস্তাব দিতে যাচ্ছে শ্রমিকপক্ষ...

সূত্র: জাগোনিউজ২৪

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

সারাদিন বাইক চালিয়েও চলছে না সংসার, বিপাকে যাত্রীরাও

সারাদিন বাইক চালিয়েও চলছে না সংসার, বিপাকে যাত্রীরাও

0:00 0:00