, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরপুরে ছাত্র সমাবেশ, দোয়া ও ধানের শীষের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয়

  • প্রকাশের সময় : ১০:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৬ পড়া হয়েছে

 মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে তুলতে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে এক ছাত্র সমাবেশ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

শনিবার বিকেলে ( ২৯ নভেম্বর) মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মিরপুর উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ২ (মিরপুর-ভেড়ামারা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি বলেন, দেশের যুবসমাজই আগামী পরিবর্তনের প্রধান শক্তি। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব। তিনি ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশের প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ছাত্র আজ পরিবর্তনের আকাঙ্ক্ষায় উদ্বেল। ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন করেছে। নির্বাচন ঘিরে যে আশা-স্বপ্ন মানুষের মনে জন্মেছে—সেই প্রত্যাশা পূরণেই আমরা মাঠে কাজ করছি।

সমাবেশে সভাপতিত্ব করেন মিরপুর পৌর ছাত্রদলের আহবায়ক রোকনুজ্জামান রিন্টু। তিনি বলেন, মিরপুরের ছাত্রসমাজ ধানের শীষের পক্ষে শক্ত অবস্থানে আছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ। তিনি বলেন, ছাত্রদের সংগঠিত ভূমিকার ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করে। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।

সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে পরিবর্তনের প্রতীক হিসেবে ধানের শীষ বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয়

কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরপুরে ছাত্র সমাবেশ, দোয়া ও ধানের শীষের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয়

প্রকাশের সময় : ১০:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫