, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ ১২ আগস্ট, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা

  • প্রকাশের সময় : ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১০২ পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: রকি হাসান

প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ১২ আগস্ট কিশোরগঞ্জে বিশাল গণসমাবেশ আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশকে সফল করতে শহরে শোভাযাত্রা, সভা ও নানা প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে জোরেশোরে।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দলটির কিশোরগঞ্জের শোলাকিয়া জেলা কার্যালয়ে গণসমাবেশ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদারসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে গণসমাবেশ সফল করতে জেলা শহরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি তার সমর্থকদের নিয়ে এ শোডাউন করেন। আজ (১০ আগস্ট) রবিবার বিকেলে শোভাযাত্রাটি ঐতিহাসিক পাগলা মসজিদের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোলাকিয়ায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এরপর দলীয় নেতাকর্মীরা গণসমাবেশ সফল করতে দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় মিলিত হয়। এ সময় দলটির নেতৃবৃন্দ সমাবেশ ঘিরে নানামুখী প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় নেতৃবৃন্দ সমাবেশ শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

জনপ্রিয়

দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ ১২ আগস্ট, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা

প্রকাশের সময় : ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫