, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিলে জনজোয়ার

  • প্রকাশের সময় : ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৫০ পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশাল গণমিছিল করেছে জামায়াতে ইসলামী জেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

গণমিছিলে নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনস্রোতের সৃষ্টি হয়।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।

মিছিল পরবর্তী সমাবেশে অধ্যাপক রমজান আলী বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত কোনো আপস করবে না। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। ইনশাআল্লাহ, জামায়াত ক্ষমতায় গেলে বিগত ৫৪ বছরের সব বঞ্চনার অবসান ঘটিয়ে জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে। নারী, সংখ্যালঘুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে।”

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, রাজনৈতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুল হক কাজল, সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূঁইয়া, মানবাধিকার ও আইন সম্পাদক অ্যাডভোকেট মসিউদ্দিন সুমন, পৌর জামায়াতের আমির মাওলানা আ.ন.ন.ম আব্দুল হক, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিলে জনজোয়ার

প্রকাশের সময় : ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫