, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো

কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫২ পড়া হয়েছে

 মিরপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের একদিন পর জিকে ক্যানেল থেকে আলী হোসেন (৩ বছর ৬ মাস) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রাম সংলগ্ন জিকে ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকাজে খুলনা থেকে আসা ডুবুরি দল ও স্থানীয়রা সহযোগিতা করেন।

নিহত আলী হোসেন ওই গ্রামের কাতারপ্রবাসী রহমত আলী কহনের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জিকে ক্যানেলের পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আলী হোসেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও শিশুটিকে খুঁজে পাননি।

পরদিন বুধবার সকালে স্থানীয় লোকজন ও খুলনা থেকে আসা ডুবুরিরা ক্যানেলে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার ছলে ক্যানেলের পাড়ে গিয়ে পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬