, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা আমলায় ট্রায়াথলন খেলার ভেনু পরিদর্শন, স্থানীয়দের উচ্ছ্বাস টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম

কুষ্টিয়ার মিরপুরে স্টুডেন্টস কর্ণার স্কলারশীপ প্রোগ্রাম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজে স্টুডেন্টস কর্নার স্কলারশিপ প্রোগ্রাম–২০২৫ এর উদ্যোগে তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় বিভিন্ন উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এটি ছিল আয়োজক কর্তৃপক্ষের দ্বিতীয়বারের মতো আয়োজিত বৃত্তি পরীক্ষা। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানান আয়োজকরা।

পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও সুন্দর আসন পরিকল্পনার প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। পরীক্ষাকালীন অভিভাবকদের জন্য নাস্তার ব্যবস্থা করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াত্তল বারী। পরিচালক ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. কামরুল ইসলাম। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক নাজমুল করিম এবং সচিব ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফিরোজ আহমেদ।

উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল্লাহেল বাকী, চিথলিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আনোয়ার হোসেন এবং চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুনা লায়লা।

জনপ্রিয়

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ

কুষ্টিয়ার মিরপুরে স্টুডেন্টস কর্ণার স্কলারশীপ প্রোগ্রাম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫