, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো

কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিরপুরে বি-ক্ষো-ভ মিছিল

  • প্রকাশের সময় : ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৯ পড়া হয়েছে

কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিরপুরে বি-ক্ষো-ভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) নির্বাচনী আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে ওঠেছে মিরপুর-ভেড়ামারার রাজনৈতিক পরিবেশ। প্রার্থী ঘোষনার পর থেকে আন্দোলনে নেমেছেন দুই উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী ও মহিলারা। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ নভেম্বর’ ২৫) বিকেলে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নে (কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কে) হাজারো নেতা-কর্মী মিলে প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিলে তারা দাবী করেন, ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে সাবেক তিনবারের এমপি অধ্যাপক শহীদুল ইসলামকে চুড়ান্ত মনোনয়ন দিতে হবে।

অধ্যাপক শহীদুল ইসলাম সমর্থকরা আরো দাবী করে বলেন, এ নির্বাচনী আসনে প্রাথমিকভাবে যাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে, তিনি একজন জনবিচ্ছিন্ন রাজনীতিক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় চোখে পড়ার মত তেমন কোন প্রোগ্রাম করেননি। ফোন দিলে ফোন ধরেন না। তাকে এলাকাতেও সেভাবে কখনও দেখা যায়নি। আইনজীব পেশার কারণে তিনি বেশিরভাগ সময় ঢাকাতেই অবস্থান করেছেন। ফলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে এ আসনে প্রার্থীর মনোনয়নে পরিবর্তনের কোনও বিকল্প নেই।

কুষ্টিয়া-২ নির্বাচনী আসনটিতে বিএনপির সাংগঠনিক অবস্থা বেশ মজবুত। যে কারণে গত ১৬ বছর এই নির্বাচনী এলাকার বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা—মামলার অভাব ছিলো না। গত ১৬ বছরে এই আসনে সরকারি দল আওয়ামী লীগের একচ্ছত্র নিয়ন্ত্রণে থাকার কারণে দলের সর্বস্তরের নেতাকর্মীরা নানাভাবে হামলা, মামলা, খুনের শিকার হয়েছেন।

এই বিপদকালে দলের কাণ্ডারি হিসেবে খ্যাত তিনবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম নির্যাতিত নেতাকর্মীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। নিজের সর্বস্ব দিয়ে নেতাকর্মীদের কারামুক্ত করা, মামলা থেকে মুক্ত করতে আইন আদালতে আইনজীবি নিয়োগ করা থেকে শুরু করে নেতাকর্মীদের পাশে সার্বক্ষণিক অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন।

আসন্ন নির্বাচনে এই আসনে যদি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়লাভ করতে হয়, তাহলে বর্তমান প্রার্থী পরিবর্তনের কোনও বিকল্প নেই। অন্যথায়, জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বিপুল ভোটে বিজয়ী হবেন। এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, জেলা যুবদলের সহ সভাপতি এমাদুল হক এমদাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, তালবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খলিলুর রহমান জোয়াদ্দর্ার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবিরাজ, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রনেতা ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিরপুরে বি-ক্ষো-ভ মিছিল

প্রকাশের সময় : ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫