জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে জামালগঞ্জে র্যালি, আলোচনা সভা, সনদ, ঋণচেক ও গাছের চারা বিতরণ আবু ইউসুফ নাঈম
প্রকাশের সময় :
০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
৪৫
পড়া হয়েছে
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে জামালগঞ্জে র্যালি, আলোচনা সভা, সনদ, ঋণচেক ও গাছের চারা বিতরণ আবু ইউসুফ নাঈম
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ॥ ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সনদপত্র, যুব ঋণের চেক এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পদযাত্রা করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা এ.কে.এম শামসুল হকের সঞ্চালনায়,সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা। কোরআন তেলাওয়াত করেন সাইফুল ইসলাম সোহাগ এবং গীতাপাঠ করেন প্রশিক্ষিত যুব পরিতোষ দত্ত। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলী। সফল যুবদের মধ্যে বক্তব্য রাখেন— তাসলিমা মেহজাবিন, মো. আফিল মিয়া, মো. এনামুল হক (প্রকল্পধারী) এবং যুব সংগঠক সুপার সিক্সটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম। সুধীজনের মধ্যে বক্তব্য রাখেন— তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউএনও অফিসের কর্মকর্তা রইছ উদ্দিন, এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার। বক্তারা বলেন, যুবরা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। উন্নত, সমৃদ্ধ ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। তবে এই শক্তিকে সঠিক পথে পরিচালিত না করলে তা হারিয়ে যেতে পারে বা অপব্যবহার হতে পারে। তারা আরও বলেন, যুব উন্নয়ন শুধু কর্মসূচি নয়—এটি একটি জাতীয় অঙ্গীকার। শিক্ষা, দক্ষতা, নৈতিকতা, নেতৃত্বগুণ ও কর্মসংস্থানের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তুলতে হবে, যাতে তারা সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারে। আলোচনা সভা শেষে ৬ জন যুবকের মাঝে মোট ৪ লাখ ৩০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয় এবং ৬০ জন প্রশিক্ষিত যুবকে সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ॥
১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সনদপত্র, যুব ঋণের চেক এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য ছিল— প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।
সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পদযাত্রা করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা এ.কে.এম শামসুল হকের সঞ্চালনায়,সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা।
কোরআন তেলাওয়াত করেন সাইফুল ইসলাম সোহাগ এবং গীতাপাঠ করেন প্রশিক্ষিত যুব পরিতোষ দত্ত। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলী।
সফল যুবদের মধ্যে বক্তব্য রাখেন— তাসলিমা মেহজাবিন, মো. আফিল মিয়া, মো. এনামুল হক (প্রকল্পধারী) এবং যুব সংগঠক সুপার সিক্সটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম।
সুধীজনের মধ্যে বক্তব্য রাখেন— তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউএনও অফিসের কর্মকর্তা রইছ উদ্দিন, এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার।
বক্তারা বলেন, যুবরা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। উন্নত, সমৃদ্ধ ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। তবে এই শক্তিকে সঠিক পথে পরিচালিত না করলে তা হারিয়ে যেতে পারে বা অপব্যবহার হতে পারে। তারা আরও বলেন, যুব উন্নয়ন শুধু কর্মসূচি নয়—এটি একটি জাতীয় অঙ্গীকার। শিক্ষা, দক্ষতা, নৈতিকতা, নেতৃত্বগুণ ও কর্মসংস্থানের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তুলতে হবে, যাতে তারা সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারে।
আলোচনা সভা শেষে ৬ জন যুবকের মাঝে মোট ৪ লাখ ৩০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয় এবং ৬০ জন প্রশিক্ষিত যুবকে সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।