, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা আমলায় ট্রায়াথলন খেলার ভেনু পরিদর্শন, স্থানীয়দের উচ্ছ্বাস টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৭৭ পড়া হয়েছে

আবু ইউসুফ নাঈম জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। শনিবার (১৪ মার্চ) যোহরের নামাজের পর উপজেলার সেরমস্তপুর স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় অর্ধশতাধিক অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শাড়ি, থ্রি-পিস ও লুঙ্গি বিতরণ করা হয়।

ঈদ উপলক্ষে নতুন পোশাক পেয়ে উপকারভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরুর উদ্যোগে প্রতিবছর দেশজুড়ে বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নানা মানবিক কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্য বিএনপি নেতা আরিফ আল মাহফুজের সহযোগিতায় ট্রাস্টের মাধ্যমে জামালগঞ্জে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
ট্রাস্টের প্রায় ১০ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা বলেন, আমরা সমাজের অবহেলিত মানুষ। আমাদের কথা মনে রেখে নতুন পোশাক উপহার দেওয়ায় আমরা খুবই আনন্দিত। এবার নতুন কাপড় পরে ঈদ উদযাপন করতে পারবো। আল্লাহ যেন এই মহতী উদ্যোগের সঙ্গে জড়িত সবাইকে উত্তম প্রতিদান দেন।স্থানীয় সচেতন মহল মনে করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের মতে, মানবিক সহমর্মিতার এ ধারা অব্যাহত থাকলে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।

জনপ্রিয়

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

প্রকাশের সময় : ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬