, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি কার্ডের তালিকায় ধনীদের নাম

  • প্রকাশের সময় : ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :

সরকারের সামাজিক কর্মসূচির আওতায় দুস্থ নারীদের পরিবারকে খাদ্য সহায়তার (ভিডব্লিউবি) নতুন ও ধনীব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্তিতে চরম অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

এতে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ডের তালিকায় কার্ড বরাদ্দে প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে ইউপি সদস্যদের মনোনীত ব্যক্তি ও রাজনৈতিক ব্যাক্তি পরিবারের মাঝে ক্ষমতা ও অর্থের বিনিময়ে কার্ড প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
ভিডাব্লিউবি চক্র-২০২৫-২৬ কর্মসূচির জন্য উপকারভোগী ৪নং ওয়ার্ডে ১৬ জন মহিলা নির্বাচনের তালিকা উপজেলা নির্বাহী অফিসার,ইউনিয়ন প্রশাসক ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষরিত চুড়ান্ত ছক প্রকাশ করা হয়েছে।

তালিকায় উপজেলা বিএনপির সদস্য ইউনুস সিংগার মেয়ে রেবেকা সুলতানা জুলেখা, সেনা সদস্য মোঃ আলী হোসেনের স্ত্রী লুৎফন নাহার পাপিয়া ছাড়াও প্রবাসী মোঃ মোবারক আলীর স্ত্রী মোছাঃ আছমা আক্তারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক ব্যাক্তির স্ত্রী ও ধনী ব্যাক্তিদের তালিকাভুক্ত করায় এলাকায় মিশ্র সমালোচনার ঝড় বইছে।

শ্রমিক রফিকুল ইসলাম বলেন, আমরা দিনে আনি দিন খাই। টাকা দিতে না পারায় আমার মত গরিবরা কার্ড পাই না। যারা টাকা দেয়, তারাই পায়। নগদ টাকা না দেওয়ায় অসহায় হয়েও কার্ড থেকে বঞ্চিত স্থানীয় বাসিন্দা রহিমা বেগম।

এ বিষয়ে কুশমাইল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, কিছু নামের অভিযোগ আমরা পেয়েছি। স্যারদের জানিয়েছি। খোজ নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

কুশমাইল ইউনিয়নের প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি কার্ডের তালিকায় ধনীদের নাম

প্রকাশের সময় : ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫