, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

জামালগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৩০ পড়া হয়েছে

আবু ইউসুফ নাঈম (জামালগঞ্জ) সুনামগঞ্জ

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জামালগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত এমপি পদপ্রার্থী আনিসুল হকের উদ্যোগে উপজেলার ভীমখালী ইউনিয়নের লালবাজারে এ দোয়া মাহফিল হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ভীমখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রইছ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাজাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুজ্জামান ধন মিয়া ও মোহাম্মদ আলী, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বশির আহমদ, ফেনারবাক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. জয়নাল আবেদীন এবং কৃষক দলের জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক মো. মোবারক হোসেন।

এছাড়াও জোটভুক্ত সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন ভীমখালী ইউনিয়ন জমিয়তের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি মাহমুনুর রশীদ জসিম ও উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাঈদ আহমদ সিদ্দিকী।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্যাতিত নেতাকর্মীদের মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুজ্জামান। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে সিন্নি বিতরণ করা হয়।

জনপ্রিয়

কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ

জামালগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশের সময় : ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬