, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

নড়াইলে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৪৯ পড়া হয়েছে

সাকিব সুলতান,নড়াইল জেলা প্রতিনিধি ।

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে সাপের কামড়ে টিপু মুন্সী (৫০) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে টিপু মুন্সী ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সময় হঠাৎ বিষধর সাপ তাকে দংশন করে। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় বাধাল গ্রামের এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। তবে ঝাড়ফুঁকেও কোনো ফল না হওয়ায় ওঝা দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। স্বজনরা রাত ৩টার দিকে টিপুকে নড়াইল জেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

মৃত টিপু মুন্সী ওই গ্রামের মুন্সী হাবিবুর রহমান ওরফে শাম মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

চন্ডিবরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মোস্তফা কামাল জানান, টিপু মুন্সীর পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

নড়াইলে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫