, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

নদীতে ডুবে ছয় বছরের শিশু নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে

  • প্রকাশের সময় : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৪৫ পড়া হয়েছে

বি.এম. সাদ্দাম হোসেন;স্টাফ রিপোর্টারঃ

মাগুরার পারণান্দুয়ালী এলাকায় নবগঙ্গা নদীর উপর নির্মিত একটি ব্রীজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে গোসল করতে গিয়ে ছয় বছর বয়সী এক শিশু পানিতে তলিয়ে গেছে। শিশুটির নাম তানভীর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা প্রতিদিনের খবর কে জানান, আজ বুধবার ( ৬ আগস্ট) ১২ টার দিকে তানভীর তার বন্ধুসহ নদীর পাশ দিয়ে হাঁটছিল। এক পর্যায়ে সে ব্রীজ থেকে পানিতে লাফ দেয়। গোসল করতে গিয়ে নদীর স্রোতের টানে সে তলিয়ে যায় এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। তারা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং এলাকাবাসীর সহায়তায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নদীতে স্রোতের গতি অনেক বেশি এবং পানি অনেক গভীর হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চলবে, প্রয়োজনে পরদিন আবার শুরু হবে।

এদিকে শিশুটির পরিবারে শোকের মাতম চলছে। তানভীরের বাবা-মা সন্তান হারানোর আতঙ্কে ভেঙে পড়েছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিশেষ সতর্কতা–
বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে নদী-নালা, খাল-বিল ও জলাশয়গুলো পানিতে পূর্ণ। এ অবস্থায় শিশুদের নিয়ে অভিভাবকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। সামান্য অসাবধানতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

নদীতে ডুবে ছয় বছরের শিশু নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে

প্রকাশের সময় : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫