, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

পাটোয়ারটেক সৈকতে অজ্ঞাত মরদেহ উদ্বার

  • প্রকাশের সময় : ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৫৫ পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী-পাটুয়ারটেক সৈকতের অংশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সৈকতের বালিয়াড়িতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার। তিনি জানান, নিহত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। মরদেহটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ মুহূর্তে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।”

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কাশেম জানান, “সকালে সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকা লাশটি দেখতে পাই। মনে হচ্ছে সাগরের ভাটার টানে এটি এখানে ভেসে এসেছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।”

তবে এটি হত্যাকাণ্ড, নাকি সমুদ্রে ডুবে মৃত্যু—তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

পাটোয়ারটেক সৈকতে অজ্ঞাত মরদেহ উদ্বার

প্রকাশের সময় : ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫