, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো

পানছড়িতে জামায়াত ও ইসলামী আন্দোলন থেকে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • প্রকাশের সময় : ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৯৭ পড়া হয়েছে

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আগমন করেছেন ২৯৮ নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া। এ উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।প্রচারণার অংশ হিসেবে তিনি পানছড়ির সাঁওতাল পাড়া শিব মন্দির পরিদর্শন করেন। পরে মুহাম্মদপুর মধ্য নগর বাস টার্মিনাল এলাকায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।জনসভায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতারা।প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ ভুইঁয়া বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ স্বাস্থ্য ও শিক্ষা কার্ড প্রদান করা হবে। তিনি বলেন,“আমি যখন এমপি ছিলাম, তখন এই এলাকার উন্নয়নে বিভিন্ন কাজ করেছি। যার অনেক কিছুই আজও দৃশ্যমান রয়েছে।”তিনি আরও বলেন, “জান্নাত ও জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ। কেউ কাউকে চাইলেই জান্নাত দিতে পারে না। তাই মানুষকে ধোঁকাবাজদের থেকে দূরে থাকতে হবে।”সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পানছড়িতে জামায়াত ও ইসলামী আন্দোলন থেকে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশের সময় : ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬