, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো

পানছড়িতে ৩ বিজিবির জনকল্যাণমূলক কর্মসূচি, সোলার ও শিক্ষার্থী অনুদান বিতরণ

  • প্রকাশের সময় : ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১১০ পড়া হয়েছে

একরামুল হক, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে মানবিক সহায়তা প্রদান করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।বুধবার (২১ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ১টি মাদ্রাসা এবং ৬ জন গরিব ও অসহায় পরিবারকে সোলার প্যানেল বিতরণ করা হয়। পাশাপাশি ২ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।অনুদান বিতরণকালে পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় অনুদানপ্রাপ্ত পরিবার ও শিক্ষার্থীরা বিজিবির এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রা ও শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পানছড়িতে ৩ বিজিবির জনকল্যাণমূলক কর্মসূচি, সোলার ও শিক্ষার্থী অনুদান বিতরণ

প্রকাশের সময় : ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬