প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের বিজ্ঞানমেলায়
প্রকাশের সময় :
০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
৪৩
পড়া হয়েছে
প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের বিজ্ঞানমেলায়
মোঃ মিলন আহাম্মেদ দিনাজপুর সদর প্রতিনিধি দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা। বৃহস্পতিবার (৭ আগস্ট) শহরের ঘাসিপাড়া বটতলী সংলগ্ন প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর কারিগরি শিক্ষা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জুহা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী রেজা হুমায়ুন ফারুক চৌধুরী এবং অধ্যক্ষ মাহাদী হাসান। বিজ্ঞান মেলায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং মোট ৪৭টি স্টল স্থাপন করা হয়। মেলার স্টলগুলোতে শিক্ষার্থীরা পরিবেশন করে স্মার্ট সিটি, রোবট, ওয়াটার পিউরিফায়ার, গ্যাস ডিটেক্টর, ওয়ার্কিং জেনারেটরসহ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প। উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবন ও সৃজনশীলতাকে সাধুবাদ জানান। বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ।
মোঃ মিলন আহাম্মেদ দিনাজপুর সদর প্রতিনিধি
দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা। বৃহস্পতিবার (৭ আগস্ট) শহরের ঘাসিপাড়া বটতলী সংলগ্ন প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর কারিগরি শিক্ষা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জুহা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী রেজা হুমায়ুন ফারুক চৌধুরী এবং অধ্যক্ষ মাহাদী হাসান।
বিজ্ঞান মেলায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং মোট ৪৭টি স্টল স্থাপন করা হয়।
মেলার স্টলগুলোতে শিক্ষার্থীরা পরিবেশন করে স্মার্ট সিটি, রোবট, ওয়াটার পিউরিফায়ার, গ্যাস ডিটেক্টর, ওয়ার্কিং জেনারেটরসহ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবন ও সৃজনশীলতাকে সাধুবাদ জানান।
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ।