, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো

ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি–বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫

  • প্রকাশের সময় : ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৪ পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বালিয়া মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাস ও সেনাবাহিনীর গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহতরা হলেন— বাসচালক বিশু, সেনাবাহিনীর গাড়িচালক সার্জেন্ট রেজাউল করিম এবং এক অজ্ঞাত পথচারী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ফুলপুরের বালিয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে দুটি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি–বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫

প্রকাশের সময় : ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬