বিএনপির মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা–সংক্রান্ত বৈঠন শনিবার
প্রকাশের সময় :
১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
৭৮
পড়া হয়েছে
বিএনপির মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা–সংক্রান্ত বৈঠন শনিবার
নিজস্ব প্রতিবেদক আসন সমঝোতা নিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান দূরত্ব কমাতে বৈঠক ডেকেছে বিএনপি। আগামীকাল শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মিত্র রাজনৈতিক দলগুলোর ১৫ জন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা পাঁচ দলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’, ‘১২ দলীয় জোট’, ‘গণঅধিকার পরিষদ’, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ ও ‘গণফোরাম’-এর শীর্ষ নেতা। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, আসলে গতকাল সন্ধ্যা ৭টায় এ বৈঠক হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার দুপুরে বৈঠকটি অনুষ্ঠিত হবে। মিত্র পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে— সবাই বৈঠকে অংশ নেবেন। নির্বাচনী আসনসমূহসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হতে পারে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন। এর আগে আসন নিয়ে মতবিরোধের মধ্যেই গত বুধবার মিত্র দলগুলোর একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেলে রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে অনুষ্ঠিত সেই বৈঠকে ২৯টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক
আসন সমঝোতা নিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান দূরত্ব কমাতে বৈঠক ডেকেছে বিএনপি। আগামীকাল শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মিত্র রাজনৈতিক দলগুলোর ১৫ জন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা পাঁচ দলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’, ‘১২ দলীয় জোট’, ‘গণঅধিকার পরিষদ’, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ ও ‘গণফোরাম’-এর শীর্ষ নেতা।
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, আসলে গতকাল সন্ধ্যা ৭টায় এ বৈঠক হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার দুপুরে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
মিত্র পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে— সবাই বৈঠকে অংশ নেবেন। নির্বাচনী আসনসমূহসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হতে পারে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন।
এর আগে আসন নিয়ে মতবিরোধের মধ্যেই গত বুধবার মিত্র দলগুলোর একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেলে রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে অনুষ্ঠিত সেই বৈঠকে ২৯টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।