প্রকাশের সময় :
১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
৭৭
পড়া হয়েছে
বোয়ালমারীতে জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত
আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী , ফরিদপুর) প্রতি নিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতের ইসলামীর উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) আসরের নামাজের পর বোয়ালমারী চৌরাস্তা থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার চৌরাস্তার মোড়ে গিয়ে পথসভায় পরিণত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা। সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা জামায়াতের আমির হাফেজ বিল্লাল হুসাইন। বক্তারা বলেন, “২০২৪ সালের ৩৬ জুলাই ছাত্র ও জনতার এক মহাজাগরণ এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। সেদিনের আন্দোলনে আবু সাইদসহ যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।” বক্তারা আরও বলেন, “গণঅভ্যুত্থানের চেতনা আমাদের ভবিষ্যতের পথচলায় প্রেরণা জোগায়। বাংলার জনগণ এখনো সেই সময়কার ঘটনাবলির সঠিক বিচার প্রত্যাশা করে।” আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন, বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলীসহ স্থানীয় জামায়াতের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পুরো কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী , ফরিদপুর) প্রতি নিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতের ইসলামীর উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) আসরের নামাজের পর বোয়ালমারী চৌরাস্তা থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার চৌরাস্তার মোড়ে গিয়ে পথসভায় পরিণত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা। সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা জামায়াতের আমির হাফেজ বিল্লাল হুসাইন।
বক্তারা বলেন, “২০২৪ সালের ৩৬ জুলাই ছাত্র ও জনতার এক মহাজাগরণ এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। সেদিনের আন্দোলনে আবু সাইদসহ যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।” বক্তারা আরও বলেন, “গণঅভ্যুত্থানের চেতনা আমাদের ভবিষ্যতের পথচলায় প্রেরণা জোগায়। বাংলার জনগণ এখনো সেই সময়কার ঘটনাবলির সঠিক বিচার প্রত্যাশা করে।”
আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন, বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলীসহ স্থানীয় জামায়াতের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পুরো কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।